Rath Yatra 2024: পুরীর মন্দিরের সিংহদ্বারে পতিতপাবন মূর্তি কেন?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: মহাপ্রভু শ্রী জগন্নাথ সমগ্র জগতের নাথ । তাঁর কাছে ধনী- গরিব, উচ্চ-নিচ, জ্ঞানী-অজ্ঞানী, সকলেই এক। পুরীর শ্রীমন্দিরের সিংহদ্বারে ঢুকতেই ডান দিকে তাঁর এক মূর্তি দেখা যায়। যে মূর্তি মন্দিরের বাইরের রাস্তা থেকে অগণিত ভক্তবৃন্দ প্রণাম করেন। এমনকি প্রচলিত নিয়মানুসারে প্রত্যেকদিন মন্দির খোলার পর প্রথম পুজো হয় তাঁরই। জানেন কি তাঁর নাম ? কেনই বা সেখানে তাঁর ওই মূর্তি?

১৭২৭ খ্রিষ্টাব্দ। জানা যায়, সে সময় খুরদার রাজা ছিলেন দ্বিতীয় রামচন্দ্রদেব। টাকি খান উড়িষ্যার নায়েব নাজিম হয়ে এসেই খুরদা আক্রমণ করলেন। এরপর যদি পুরীর জগন্নাথ মন্দির আক্রমণের কেন্দ্রস্থল হয়ে ওঠে, সে ভয়ে শ্রী জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার দারুমূর্তি পুরী থেকে গোপনে প্রথমে বনপুর ও পরে টিকলিতে নিয়ে যাওয়া হয়। তবে এর কিছুদিন পরেই শ্রীমন্দিরে বিগ্রহগুলি পুনঃপ্রতিষ্ঠিত করা হয়।

এরপর ১৭৩২ খ্রিস্টাব্দে আবারও টাকি খান খুরদা আক্রমন করেন। টাকি খানের পর কটকের নায়েব নাজিম হয়ে আসেন দ্বিতীয় মুর্শিদকুলি খাঁ। এবারে রামচন্দ্রদেব হারানো রাজ্য ফিরে পেতে মরিয়া হয়ে উঠলে মুর্শিদকুলি খাঁ এক শর্ত রাখেন।

শর্ত অনুযায়ী মুর্শিদকুলি খাঁ’র মেয়েকে বিয়ে করলেই হারানো রাজ্য ফিরে পাবেন রামচন্দ্রদেব। শেষ পর্যন্ত এক যবন কন্যাকে বিয়ে করতে হবে জেনে দুশ্চিন্তায় পড়েন তিনি। কারণ, মুর্শিদকুলি খাঁ’র মেয়েকে বিয়ে করলে রামচন্দ্রদেব কখনও আর পুরীর মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন না। এমনকি, জগন্নাথদেবের প্রধান সেবক হওয়ার গৌরবও হারাবেন তিনি। অনেক ভেবে চিন্তে তিনি মুর্শিদকুলির প্রস্তাবই মেনে নেন ও তার কন্যাকে বিয়ে করেন। এরপর থেকে শ্রীমন্দিরে রামচন্দ্রদেবের প্রবেশ চিরতরে বন্ধ হয়ে গেল।

মহাপ্রভু শ্রী জগন্নাথকে দর্শন করতে না পেরে ভক্তপ্রাণ রামচন্দ্রদেব খুবই মনকষ্টে ভুগছিলেন। তারপরই সিংহদ্বারে প্রতিষ্ঠা করা হয় জগন্নাথ দেবের এই পতিতপাবন মূর্তি, যাতে রামচন্দ্রদেব শ্রীমন্দিরের বাইরে থেকেই শ্রী জগন্নাথকে দর্শন করতে পারেন। হিন্দু নয়, এমন যে কোনও ধর্মের মানুষও জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে পতিতপাবন’কে দর্শন করতে পারেন।মহাপ্রভু শ্রী জগন্নাথ সমাজে সকল পতিতদের উদ্ধার করেন বলেই তিনি হলেন “পতিতপাবন।”

জগন্নাথ স্বামী নয়নপথ গামী ভবতু মে।।

পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় ওঠার চেষ্টা, গ্রেফতার রাঁচির যুবক

জানুন জগন্নাথ-বলরাম ও সুভদ্রার বড় বড় চোখের রহস্য

মুসলিম ভক্ত সালবেগের জন্য সাতদিন থমকে দাঁড়িয়েছিল জগন্নাথের রথ

কোন দর্জির থেকে বালিশ নিয়েছিলেন মহাপ্রভু জগন্নাথ? জানুন অজানা কাহিনি

মহাপ্রভু জগন্নাথকে নিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন সারদা দেবী, কী দেখেছিলেন তিনি ?

অব্রাহ্মণ হয়েও পুরীধামের দয়িতাপতিদের এত ক্ষমতা এল কোথা থেকে ?

১৫ দিন পর নবযৌবন জগন্নাথদেবের, ভক্তদের জন্য খুলল মন্দির

Rath Yatra 2025: পুরীর জগন্নাথ মন্দিরের পবিত্রতম স্থান কোনটি, জানেন কী?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]