উইম্বলডনের নতুন রানি চেক কন্যা ক্রেচিকোভা, লড়াই করেও পারলেন না পাওলিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের খেতাব জিতলেন চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা বার্বোরা ক্রেচিকোভা। শনিবার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইতালির জ্যাসমিন পাওলিনিকে হারিয়ে দিয়েছেন তিনি। খেলার ফল- ৬-২, ২-৬, ৬-৪। এই নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ক্রেচিকোভা।

চলতি বছরের উইম্বলডনে সপ্তম বাছাই ছিলেন ইতালির জ্যাসমিন পাওলিনি এবং ৩৫ তম বাছাই ছিলেন চেক কন্যা বার্বোরা ক্রেচিকোভা। এদিন অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সেন্টার কোর্টে প্রথম সেটে পাওলিনিকে দাঁড়াতেই দেননি ক্রেচিকোভা। প্রতিপক্ষের দু’টি সার্ভিস ভেঙে ৬-২ ব্যবধানে জিতে নন প্রথম সেট। পিছিয়ে পড়লেও হাল  ছেড়ে না দিয়ে দ্বিতীয় সেটে দুরন্তভাবে ফিরে আসেন পাওলিনি। ফের চেনা ফর্মে দেখা যায় তাঁকে। ক্রেচিকোভার সার্ভিস ভেঙে ৬-২ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা ফেরান তিনি।

১-১ সেট হওয়ার পরে নির্ণায়ক হয়ে দাঁড়ায় তৃতীয় সেট। শিরোপা জিততে মরিয়া দুই প্রতিপক্ষ কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিলেন না। সপ্তম গেমে পাওলিনির সার্ভিস ভেঙে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান চেক টেনিস তারকা। নিজের পরের সার্ভিস গেম ধরে রেখে ৫-৩ করে ফেলেন। পরের গেম জিতে ব্যবধান কমান পাওলিনি। শেষ গেমে নিজের সার্ভিস ধরে রেখে ৬-৪ ব্যবধানে সেট জয়ের সঙ্গে সঙ্গে উইম্বলডনের শিরোপাও জিতে নেন ক্রেচিকোভা। ২০২১ সালে ফরাসি ওপেন জিতেছিলেন চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা। ওই শিরোপা জয়ের তিন বছর পর উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন তিনি।

Wimbledon 2024: ফাইনালে ফের মুখোমুখি জকোভিচ-আলকারাজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় উইম্বলডন সেমিফাইনালে উঠলেন জকোভিচ

Wimbledon 2024: ভুকিচকে হারিয়ে তৃতীয় রাউন্ডে আলকারেজ

উইম্বলডনের প্রথম রাউন্ডে হেরে গেলেন গত বারের চ্যাম্পিয়ন মার্কেটা ভন্দ্রোসোভা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]