বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, ক্ষতি ৫০ কোটি টাকা, মাথায় হাত ব্যবসায়ীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গ জুড়ে লাগাতার চলছে ভারী বৃষ্টি। আর তাতে একদিকে যেমন বাড়ছে তিস্তার জলস্তর তেমনি নামছে ভুমিধস। এরজেরে বেশ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। আর তাতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে পর্যটন ব্যবসায়ীদের। কারণ, ভারী বৃষ্টিপাতে কারণে বহু পর্যটক হোটেলের বুকিং বাতিল করছে। তাতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে হোটেল মালিকদের।

টানা বৃষ্টিপাতের জেরে ১০ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্থ হয়ে পড়ায় কালিম্পং, সিকিমের অংশে নানা জায়গায় জাতীয় সড়ক ধসে যাওয়ায় যাতায়াত বন্ধ। আর এই একটি মাত্র সড়ক দিয়েই বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ।  তাই এই সড়ক বন্ধ হতেই মাথায় হাত পড়েছে হোটেল ব্যবসায়ীদের।

জানা গিয়েছে, জুন মাসে ট্যুর বাতিলের জেরে পর্যটনে প্রায় ৪৫ থেকে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে  জুলাই মাসের  সেই ক্ষতির পরিমাণ   আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক জানিয়ে দিয়েছেন ১০ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় পুজো পর্যন্ত এরপ্রভাব চলবে। অন্যদিকে শিলিগুড়ি থেকে দার্জিলিঙের প্রধান রাস্তা চালু  রয়েছে। সেই জন্য সেখানে ক্ষতির মুখে পড়তে হচ্ছে না হোটেল ব্যবসায়ীদের। তবে ১০ নম্বর জাতীয় সড়কে এই ক্ষতির জেরে মাথায় পড়েছে হোটেল মালিকদের ।

গ্যাংটকে যাওয়ার পথে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী, বিপাকে পরিবার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]