কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসনালী থেকে সুপারির জমাট টুকরো বেরিয়ে এল

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চেস্ট বিভাগের চিকিৎসকরা অসাধ্য সাধন করলেন। উত্তরবঙ্গ থেকে আলিপুরদুয়ারের বাসিন্দা সাথি দত্ত(Swathi Dutta) নামে এক ৫৭ বছরের মহিলা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২মাসের অনবরত কাশি ,মাঝে মাঝে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজের চেষ্ট ও মেডিসিন বিভাগে(Chest And Medicine Department) ভর্তি হন ওই মহিলা।বুকের এক্সরে আর সিটিস্ক্যান করা হয় ।যার রিপোর্টে এটা ইনফেকশন কিংবা টিউমার হতে পারে বলে সন্দেহ করা হয়। এরপর রোগীর ব্রংকোস্কোপি প্ল্যান করা হয়। ব্রংকোস্কোপি করতে গিয়ে শ্বাসনালী থেকে সুপারির জমাট টুকরো বেরিয়ে আসে ।

ওই মহিলা প্রচন্ড পরিমাণে পান সুপারি খেতেন। সেই সুপুরি জমাট বেঁধে যায় শ্বাসনালীতে। সেই জমাট সুপুরির টুকরো বের করতে গিয়ে তিন টুকরো হয়ে যায়। শুক্রবার প্রায় দীর্ঘক্ষণের অস্ত্র প্রচারে এই অসাধ্য সাধন করেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট বিভাগের প্রফেসর শিবেশ কুমার দাস ও তার টিম। এই জমাট বাঁধা সুপারির টুকরো শ্বাসনালী থেকে বেরোনোর পর এখন পুরোপুরি সুস্থ আলিপুরদুয়ার থেকে আসা সাথি দত্ত।

ওই মহিলার পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন কলকাতা মেডিকেল কলেজের(Medical College) চেস্ট বিভাগের চিকিৎসক সহ অপারেশন থিয়েটারে উপস্থিত সকল চিকিৎসক কর্মীদের । এসএসকেএম হাসপাতালে প্রায়শই চিকিৎসায় নানা ধরনের সফলতা মেলে। এবার মেডিকেল কলেজের মুকুটেও যুক্ত হল সফলতার পালক। যদিও এর আগেও কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল অস্ত্রোপচারে একাধিক নজির গড়েছে। যারা নিয়মিত পান সুপারি সেবন করেন তাদের কাছে এই ঘটনা এক বড় উদাহরণ।

কলকাতা মেডিকেল কলেজে স্বামীর প্রেমিকার হাতুড়ি দিয়ে হামলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]