১৭ বছরের খরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, বার্বাডোজ: অবশেষে কাটল ১৭ বছরের খরা। শনিবার রাতে কেনসিংটন ওভালে শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন রোহিত শর্মারা। প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছিল রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। জবাবে আট উইকেট হারিয়ে ১৬৯ রান তুলছে প্রোটিয়ারা। ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন বিরাট কোহলি। আর শেষ বেলায় বল হাতে আগুন ঝরালেন হার্দিক পাণ্ড্য। ভারতের সহ অধিনায়কের বলে নাকানিচোবানি খেয়ে চোকার্স তকমা ঘোচাতে পারলেন না আইডেন মার্করামরা।

জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারেই রেজা হেন্ড্রিক্সকে (৪) ফেরান যশপ্রীত বুমরা। পরের ওভারে অধিনায়ক আইডেন মার্করামকে (৪) সাজঘরের পথ ধরান আর্শদীপ সিং। তৃতীয় উইকেটে হাইনরিখ ক্লাসেন ও ত্রিস্তান স্টাবস জুটি বেঁধে দলের বিপর্যয় খানিকটা সামাল দেন। নবম ওভারে ত্রিস্তান স্টাবসকে (২১ বলে ৩১) ফিরিয়ে জুটি ভেঙে দলকে ব্রেক থ্রু এনে দেন অক্ষর পটেল। এর পরে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে দলকে শতরানের গণ্ডি পেরিয়ে দেন কুইন্টন ডি’কক। ১৩তম ওভারে ডি’ককে (৩৯) ফিরিয়ে ফের প্রোটিয়া শিবিরে জোর ধাক্কা দেন আর্শদীপ সিং।

পাঁচ নম্বরে ব্যাট করতে নামা হাইনরিখ ক্লাসেন পরিত্রাতা হয়ে আবির্ভূত হওয়ার চেষ্টা চালিয়েছিলেন। মারমুখী মেজাজে ব্যাট করেন তিনি। দুই চার ও পাঁচ ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করার পাশাপাশি ভারতীয় শিবিরে থরহরি কম্প ধরিয়ে ছিলেন। ১৭তম ওভারে বল করতে এসে প্রথম বলেই ক্লাসেনকে সাজঘরে ফিরিয়ে ফের ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের অনুকুলে নিয়ে আসেন হার্দিক পাণ্ড্য। ২৭ বলে ৫২ রান করে ফেরেন হাইনরিখ। পরের ওভারে মার্কো জানসেনকে (২) আউট করে প্রোটিয়া শিবিরকে চাপে ফেলে দেন যশপ্রীত বুমরা। শেষ ওভারে জয়ের জন্য ১৬ রানের দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। তখনও ক্রিজে ছিলেন ডেভিড মিলার। কিন্তু প্রথম বলে হার্দিককে মারতে গিয়ে সূর্যকুমার যাদবের হাতে মিলার (২১) ধরা পড়তেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার জয়ের আশা। এর পরে পঞ্চম বলে কাগিসো রাবাডাকে (৪) ফিরিয়ে ১৭ বছরের খরা কাটান হার্দিক। তিন ওভারে ২০ রান খরচ করে তিন উইকে নিয়েছেন ভারতের সহ অধিনায়ক।

আফ্রিকান সিংহদের বধ করে সিরিজ জিতলেন সূর্যরা

অফ ফর্মে অধিনায়ক সূর্য কুমার যাদব, নির্ণায়ক ম্যাচে চিন্তা বাড়ছে ভারতের

বুধে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে কী ভিলেন হয়ে আবির্ভূত হবে বৃষ্টি!

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রবিবার সূর্যদের প্রথম একাদশে বদল ঘটতে পারে

ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

৩২ বছরেও চোকার্স তকমা ঘোচাতে পারল না প্রোটিয়ারা

বিরাট-অক্ষরের চওড়া ব্যাটে ১৭৬ রান তুলল ভারত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]