Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জিও-এর রিচার্জে বেশি টাকা গুনতে হবে গ্রাহকদের

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার রিলায়েন্স জিও-এর রিচার্জ করতে গিয়ে বেশি টাকা গুনতে হবে গ্রাহকদের। সংস্থার তরফে নতুন করে বিভিন্ন প্ল্যানের রেটচার্ট ঘোষণা করা হল। আগামী ৩ জুলাই থেকে এই বর্ধিত দাম কার্যকর হবে। সেখানে প্রতিটি ক্ষেত্রেই গ্রাহকদের রিচার্জের জন্য বেশি টাকা দিতে হবে। এর ফলে নতুন করে চাপ বাড়ল গ্রাহকদের।

সংস্থার তরফে যে রেটচার্ট প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে, জিও প্ল্যানে যেটা ১৫ টাকা দিয়ে রিচার্জ করা যেত, সেটা এখন রিচার্জ করতে ১৯ টাকা লাগবে। ৭৫ জিবি পোস্ট পেইড ডেটা প্ল্যানের ক্ষেত্রে যেটা ৩৯৯ টাকা দিয়ে রিচার্জ করা যেত, সেটা এখন রিচার্জ করা যাবে ৪৪৯ টাকায়। পাশাপাশি গ্রাহকদের ৬৬৬টাকা প্ল্যানটিতে এখন রিচার্জ করতে গেলে দিতে হবে ৭৯৯ টাকা। এই প্ল্যানটির মেয়াদ ৮৪ দিন পর্যন্ত থাকে। এই প্ল্যানে ১.৫ জিবি ডেটা প্রতিদিন ফ্রি পাওয়া যায়।

সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহকদের কাছে আরও উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতেই সংস্থার তরফে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা ভারত জুড়ে ৫জি পরিষেবা চালু করা হয়েছে জিও-এর তরফে। আগামীদিনে এই পরিষেবা আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

 

 

ফের গ্রাহকদের ধাক্কা Jio-র, বন্ধ করে দিল আরও এক সস্তা প্ল্যান

গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, মধ্যরাত থেকেই বন্ধ জনপ্রিয় রিচার্জ প্ল্যান

আনলিমিটেড কল, ডেটা ও Jio TV,  জিওর নতুন প্ল্যানে রিচার্জের খরচে বড় সাশ্রয়

Jio কে টক্কর দিতে Airtel ফিরিয়ে আনল এই জনপ্রিয় রিচার্জ প্ল্যান

অবিশ্বাস্য অফার, এক টাকাতে ১ জিবি ডেটা দিচ্ছে BSNL

দৈনিক পাবেন ৩ জিবি ডেটা, BSNL-এর এই প্ল্যানে কুপোকাত Jio ও Airtel

JIOর বাম্পার অফার! মাত্র ৫১ টাকায় আনলিমিটেড ৫জি ডেটা

খুব কম খরচে প্রতিদিন ২ জিবি ডেটা দিচ্ছে BSNL, কী কী সুবিধা?  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00