Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৬৪ কোটির বেশি ভোট দিয়ে বিশ্বরেকর্ড ভারতের, জানাল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। আগামীকাল অর্থাৎ ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল। তারআগে সোমবার জরুরি বৈঠক করলেন নির্বাচন কমিশন। এই বৈঠকে ভোট গণনার সময় নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে । এরপরেই সাংবাদিক সম্মেলন করলেন মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমার।

তিনি জানান,’চলতি বছর লোকসভা নির্বাচনে  ৬৪.২ কোটি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।যা বিশ্ব রেকর্ড গড়ে তুলেছে।   এরমধ্যে ৩১.২ কোটি ভোটার মহিলা রয়েছেন।‘  পাশাপাশি জম্বু- কাশ্মীরে নির্বাচনের প্রশংসা করেছেন রাজীব কুমার। তিনি বলেন, ‘নির্বাচনে জম্মু এবং কাশ্মীরে ৫৮.৫৮ শতাংশ ভোট পড়েছে। মোট ২৬টি পোলিং ষ্টেশনে ভোটগ্রহণ পর্ব চলেছে। তবে কোন হিংসার খবর পাওয়া যায়নি । ‘ এরপরেই ২০২৪ সালে লোকসভা নির্বাচনে অংশ নেওয়া সব ভোটারদের উদ্দেশ্যে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্মান জানান মুখ্য নির্বাচন আধিকারিক।

এছাড়াও এদিন সাংবাদিক সম্মেলনে রাজীব কুমার জানান,২০১৯ সালে ৩৫০০ কোটি টাকার নগদ, মদ, মাদক এবং অন্যান্য বস্তু বাজেয়াপ্ত হয়েছিল । তবে   ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটের সময়কালে ১০ হাজার কোটি টাকার নগদ এবং অন্যান্য বস্তু বাজেয়াপ্ত করা হয়েছে। যা আগের বছরের তুলনায় অনেকটাই বেশি।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল প্রথম দফা ভোট দিয়ে লোকসভা নির্বাচন শুরু হয়। লোকসভা নির্বাচন চলে ১ জুন পর্যন্ত। সাত দফায় হয় লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হতেই ফলপ্রকাশের আগে বৈঠকে বসলেন রাজীব কুমার।

মুর্শিদাবাদে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: ডিজিপি রাজীব কুমার

পুলিশের ওপরে হামলা হলে চার গুণ গুলি চলবে, অপরাধীদের হুঁশিয়ারি ডিজি রাজীব কুমারের

মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের

বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মুখ্য নির্বাচন কমিশনারের, জরুরি অবতরণ হেলিকপ্টারের

‘সুপ্রিয়ার বিরুদ্ধে সুনেত্রাকে ভোটে দাঁড় করানো আমার বড় ভুল’, মানছেন অজিত

ভোট ভরাডুবির কারণে ওড়িশার প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে দিলেন খাড়গে

বঙ্গে ভোট বিপর্যয়ের দায় কাঁধ থেকে  ঝেড়ে ফেললেন শুভেন্দু

উত্তরপ্রদেশে উত্থান দলিত নেতা রাবণের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00