Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুলিশের ওপরে হামলা হলে চার গুণ গুলি চলবে, অপরাধীদের হুঁশিয়ারি ডিজি রাজীব কুমারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের পুলিশের ওপর একের পর এক চলছে হামলার ঘটনা। বুধবার  গোয়ালপোখরে গুলিবিদ্ধ হয়েছেন দুই পুলিশকর্মী । বর্তমানে মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোম চিকিৎসাধীন র‍য়েছেন। আর তাদেরকে দেখতেই বৃহস্পতিবার হাসপাতালে গেলেন রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার, এডিজি লয়ান অর্ডার জাভেদ সামিম, ও আই জি উত্তরবঙ্গ রাজিব রাজেশ কুমার যাদব ।

এদিন হাসপাতাল থেকে বেরিয়ে রাজীব কুমার বলেন, ‘আমাদের উপর দু রাউন্ড গুলি চালালে আমরা চার রাউন্ড গুলি চালাবো। আমরা এই বিষয়ে প্রশিক্ষিত। সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে যারা তাদের উপর গুলি চালালে বরদাস্ত নয়। ‘ একথায় বলা যায়, পুলিশের ওপর হামলা চালালে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না বলে এদিন স্পষ্টভাবে জানিয়ে দেন রাজ্য পুলিশের ডিজি ।

উল্লেখ্য, বুধবার ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে দুই আসামিকে  নিয়ে যাওয়ার পথে আচমকাই পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে গুলি । আর তাতে জখম হয়েছেন দুই জন পুলিশ কর্মী । তারা হলেন নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। প্রথমে জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয় । এরপর  দুজনকেই রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে । সেখানেই চলছে চিকিৎসা । এই  গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে পুলিশ । সেইসঙ্গে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয় । আর তাতেই সন্ধান মেলে অভিযুক্তের। এখন সে অধরা রয়েছে । তাই এবার তাঁকে খুঁজতে সোশ্যাল মিডিয়ায় পোস্টার দিয়েছে পুলিশ ।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00