Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জম্মুতে বাস খাদে পড়ে মৃত্যু ২১ পুণ্যার্থীর, জখম ৪৭ জন

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার জম্মুতে খাদে বাস পড়ে ২১ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৪৭ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, হরিয়ানার কুরুক্ষেত্র থেকে পুণ্যার্থীদের নিয়ে একটি বাস জম্মু কাশ্মীরে রাইসি জেলার শিব খোরি এলাকার দিকে যাচ্ছিল। তখনই চোকি ছোরার কাছে টাঙলি মোড় এলাকায় আচমকাই একটি বাস খাদে পড়ে যায়। ১৫০ ফুট নীচে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই ২১ জনের মৃত্যু হয়। ৪৭ জন পুণ্যার্থীকে উদ্ধার করে জম্মুর আখনুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও গত বছর নভেম্বর মাসে জম্মু কাশ্মীরের ডোডা এলাকায় বাস খাদে পড়ে ৩৩ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। ১৭ জন যাত্রী জখম হয়েছিলেন। বাসটি বাটোটে-কিস্তওয়ার জাতীয় সড়কের ধারে ৩০০ ফুট গভীর একটি খাদে পড়ে গিয়েছিল। ফের আরও একটি মর্মান্তিক ঘটনা সামনে এল ভূস্বর্গে।

 

 

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00