Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিংসায় উত্তপ্ত নিউ ক্যালিডোনিয়া, জরুরি অবস্থা জারি প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি : হিংসায় উত্তপ্ত হয়ে উঠল ফ্রান্সের অধীনস্থ নিউ ক্যালিডোনিয়া দ্বীপ অঞ্চল। সম্প্রতি ভোটের নিয়ম পরিবর্তন নিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এই অঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তরফে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সংঘর্ষের ঘটনায় ৪ জনকে ঘর বন্দি করে রাখা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনায় দুশোর বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভ সামলাতে গিয়ে আহত হয়েছেন বহু পুলিশকর্মী। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ চলাকালীন একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। বিক্ষোভ সামলাতে দ্বীপ এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জরুরিভিত্তিতে ডাকা হয়েছে ফ্রান্সের মন্ত্রিসভার বৈঠক। এই এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল। দ্বীপ এলাকায় বিমানবন্দরের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের কথা জানিয়েছেন তিনি।

নিউ ক্যালিডোনিয়ার বাসিন্দা ইওন ফ্লেওরুট জানান, ‘আমি নিউ ক্যালিডোনিয়ার বাসিন্দা। কিন্তু আমার দেশ কোনটা সেটা এখনও পর্যন্ত জানতে পারলাম না।‘ উল্লেখ্য, সম্প্রতি একটি নতুন আইন পাশ করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, নিউ ক্যালিডোনিয়াতে যে সব ফরাসি নাগরিক ১০ বছরের বেশি বসবাস করেন, তারাই একমাত্র ভোটাধিকার পাবেন। নতুন আইন পাশ হওয়ার পরই ক্ষুদ্ধ হয়ে ওঠেন এই অঞ্চলের স্থানীয় বাসিন্দা। শুরু হয় বিক্ষোভ।

নমাজ পড়াকালীন মসজিদে রক্তারক্তি কাণ্ড, ফ্রান্সের মসজিদে ছুরিকাঘাতে খুন তরুণ

গুলি নয়, এই রাইফেল দিয়ে বের হওয়া লেজার কাবু করবে অপরাধীদের

‘হিজাব মোড়ানো’আইফেল টাওয়ার, বিজ্ঞাপন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি ফ্রান্সে

ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে লণ্ডভণ্ড ফ্রান্সের বিস্তীর্ণ এলাকা, মৃতের সংখ্যা হাজার ছাড়াতে পারে

অধ্যবসয়, দীর্ঘ ৯ মাস সাইকেল চালিয়ে বাংলাদেশে হাজির ফরাসি যুবক, মজেছেন খিচুড়ি-ফুচকায়

দেশের হাল ফেরাতে অটল ম্যাক্রোঁ, কে হবেন নতুন প্রধানমন্ত্রী ?

ইজরায়েলের সঙ্গে ম্যাচ বাতিলের দাবিতে ফরাসি ফুটবল সংস্থার সামনে বিক্ষোভ

প্যারিসের মঞ্চে বাংলার ‘সুন্দরিনী’র বিশ্বজয়, ট্যুইটে জানালেন মুখ্যমন্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00