Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে লণ্ডভণ্ড ফ্রান্সের বিস্তীর্ণ এলাকা, মৃতের সংখ্যা হাজার ছাড়াতে পারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ৯০ বছরের মধ্যে দ্বীপটিতে আঘাত হানা সবচেয়ে ভয়ংকর ঝড় ‘চিডো’ আছড়ে পড়েছে ফ্রান্সের মায়োট দ্বীপে। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা কয়েকশ’ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। ‘চিডো’র আঘাতে লন্ডভন্ড হয়েছে ফ্রান্সের মায়োট দ্বীপ।এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। তবে, হতাহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

এই নিয়ে উদ্বিগ্ন দেশটির কতৃপক্ষ।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে কয়েকশ’ মানুষ মারা যেতে পারে, হয়তো এক হাজার, এমনকি কয়েক হাজারেও পৌঁছাতে পারে। পরিস্থিতি এই মুহূর্তে প্রচন্ড ভয়াবহ। এখনই কোন কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সকলকে সতর্ক থাকতে বলা হচ্ছে।

এদিকে, ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘সব হতাহতের হিসাব করা কঠিন, এই মুহূর্তে কোনো সঠিক সংখ্যা নির্ধারণ করা হয়নি। উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় চিডোরে মৃতের সংখ্যা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

স্থানীয় সময় শনিবার(১৪ ডিসেম্বর) ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোন চিডো তাণ্ডব চালায় ফ্রান্স নিয়ন্ত্রিত দ্বীপটিতে। ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে মায়োটে আছড়ে পড়ে শক্তিশালী ঝড়টি। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অঞ্চলটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো দ্বীপটি। বন্ধ হয় যোগাযোগ ব্যবস্থাও। একের পর এক মৃতদেহ পাওয়া যায়। উদ্ধারকারীরা এখনও পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য,এই দ্বীপটিতে প্রায় ৩ লক্ষ ২০ হাজার মানুষ বসবাস করে। ঘূর্ণিঝড়ের কারণে বর্তমানে দ্বীপটির মানুষজন খাবার ও বিশুদ্ধ জলের সংকটে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে এখনও বেশ কিছু দিন লাগতে পারে বলে মনে করছে দেশটির কতৃপক্ষ।

নমাজ পড়াকালীন মসজিদে রক্তারক্তি কাণ্ড, ফ্রান্সের মসজিদে ছুরিকাঘাতে খুন তরুণ

গুলি নয়, এই রাইফেল দিয়ে বের হওয়া লেজার কাবু করবে অপরাধীদের

‘হিজাব মোড়ানো’আইফেল টাওয়ার, বিজ্ঞাপন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি ফ্রান্সে

অধ্যবসয়, দীর্ঘ ৯ মাস সাইকেল চালিয়ে বাংলাদেশে হাজির ফরাসি যুবক, মজেছেন খিচুড়ি-ফুচকায়

দেশের হাল ফেরাতে অটল ম্যাক্রোঁ, কে হবেন নতুন প্রধানমন্ত্রী ?

ইজরায়েলের সঙ্গে ম্যাচ বাতিলের দাবিতে ফরাসি ফুটবল সংস্থার সামনে বিক্ষোভ

প্যারিসের মঞ্চে বাংলার ‘সুন্দরিনী’র বিশ্বজয়, ট্যুইটে জানালেন মুখ্যমন্ত্রী

শাস্তির মেয়াদ কমল ফ্রান্সের ফুটবল তারকা পগবার, মাঠে ফিরবেন শীঘ্রই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00