Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইডেনে সল্ট-সুনীল ঝড়ে রানের পাহাড়ে নাইটরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেন গার্ডেন্সে শুক্রবার রাতে আছড়ে পড়ল সল্ট-সুনীল ঝড়। দুই গোড়াপত্তনকারী ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ২৬১ রান তুললেন শ্রেয়স আইয়াররা। ওই রানের পাহাড় টপকাতে পারেন কিনা স্যাম কারেনরা, তাই এখন দেখার। তবে এদিন পঞ্জাবের খেলোয়াড়রা সহজ ক্যাচ মিস না করলে নাইটরা ওই রানের পাহাড় গড়তে পারত কিনা তা নিয়ে সংশয় রয়েছে।   

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক স্যাম কারেন। কিন্তু তার ওই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। শুরু থেকেই ঝড় তোলেন কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারাইন। যদিও ব্যক্তিগত ১২ রানে প্রাণে ফিরে পেয়েছিলেন ক্যারিবীয় অলরাউন্ডার। কেননা সুনীলের সহজ ক্যাচ ফেলে দেন হরপ্রীত ব্রার। পঞ্জাবের বোলারদের তুলোধনা করে প্রথম পওয়ার প্লেতে ৭৬ রান তুলে নেয় কলকাতার ওপেনিং জুটি। সপ্তম ওভারে ফিল সল্টের ক্যাচ ফেলে দেন কাগিসো রাবাডা। তখন ৩৫ রানে ব্যাট করছিলেন ইংলিশ ব্যাটার। ২৩ বলে আটটি চার ও দুটি ছক্কার সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন সুনীল। ৮ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় নাইটরা। খানিকবাদে ২৫ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন সল্টও। শেষ পর্যন্ত ১১ তম ওভারে বল করতে এসে সুনীলকে (৩২ বলে ৭১) ফিরিয়ে জুটি ভাঙেন রাহুল চহার। খানিক বাদে পঞ্জাব অধিনায়ক স্যাম কারেনের বলে ফিরে যান ফিল সল্টও। আউট হওয়ার আগে তিনি করেন ৩৭ বলে ৭৫ রান।

চার নম্বরে নেমে ঝড় তোলার চেষ্টা করেন আন্দ্রে রাসেল। ব্যক্তিগত ১১ রানে তিনিও ক্যাচ তুলে বেঁচে যান। শেষ পর্যন্ত ১২ বলে ২৪ রান করে আউট হয়ে যান। এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেওয়ার চেষ্টা চালান বেঙ্কটেশ আইয়ার ও নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। দুজনে ৪৩ রান যোগ করেন। যেভাবে খেলছিলেন মনে হচ্ছিল আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের মুকুট এদিনই হায়দরাবাদের কাছ থেকে কেড়ে নেবেন দুই নাইট ব্যাটার। যদিও তা হয়নি। ১০ বলে ২৮ রান করে অর্শদীপের বলে সাজঘরে ফেরেন শ্রেয়স। শেষ ওভারের দ্বিতীয় বলে রিঙ্কু সিংকে (৫) ফেরান হর্ষল পটেল। শেষ বলে রান আউট হয়ে যান বেঙ্কটেশ আইয়ার (২৩ বলে ৩৯)। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬১ রান তোলে নাইটরা। রমনদীপ সিং ৮ রানে অপরাজিত থাকেন।

ফাইনালের আগেই বড় ধাক্কা বেঙ্গালুরু শিবিরে, ব্যাট হাতে মাঠে নামবেন না সল্ট?

পঞ্জাবকে উড়িয়ে ৯ বছর বাদে ফাইনালে বিরাট কোহলিরা

হায়দরাবাদের কাছে ১১০ রানে হেরে অভিযান শেষ রাহানেদের

বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা-পঞ্জাব ম্যাচ, প্লেঅফে যাওয়ার আশা জিইয়ে রইল রাহানেদের

ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম পঞ্জাব ম্যাচে গড়তে পারে ৫ রেকর্ড

কেকেআরের লজ্জাজনক হারের দিনেই রেকর্ড সুনীল নারাইনের

সুনীল-বরুণের ঘূর্ণির ফাঁদে আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর চেন্নাইয়ের

দিল্লির বোলারদের দাপটে ১৬৩ রানেই থামলেন বিরাটরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00