Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হরিয়ানার ৮ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রোহতকে দীপেন্দ্র হুডা

Share:

নিজস্ব প্রতিনিধি, রোহতক: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের কয়েক ঘন্টা আগে হরিয়ানার আট লোকসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। রোহতক আসনে লড়ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার পুত্র দীপেন্দ্র হুডা। সিরসা আসনে প্রার্থী হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারী শেলজা।

হরিয়ানায় মোট লোকসভা আসনের সংখ্যা ১০। গতবার অর্থা‍ৎ ২০১৯ সালে সব কয়টি আসনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। শূন্য আসনে ফিরতে হয়েছিল কংগ্রেসকে। যদিও লোকসভা ভোটে রাম ধাক্কা খেয়েছিল বিজেপি। কোনও ক্রমে ক্ষমতা দখল করেছিল। এবার বিজেপির জয়যাত্রা রুখতে হাত মিলিয়ে লড়ছে কংগ্রেস ও আম আদমি পার্টি। মল্লিকার্জুন খাড়গেদের দল লড়বে ৯ আসনে ও অরবিন্দ কেজরিওয়ালের দল লড়বে কুরুক্ষেত্র আসনে। বৃহস্পতিবার দলের ভাগে পড়া ৯ আসনের মধ্যে আট আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। শুধু গুরুগ্রাম আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, রোহতক আসনে লড়ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার পুত্র তথা রাজ্যসভা সাংসদ দীপেন্দ্র হুডা। ২০০৪,২০০৯ ও ২০১৪ সালে রোহতক থেকে জিতে লোকসভায় গিয়েছিলেন ভূপেন্দ্র পুত্র। সিরসা সংরক্ষিত আসনে প্রার্থী হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারী শেলজা। হরিয়ানা বিধানসভার দুই সদস্য রাও দান সিং ও বরুণ চৌধুরীকে ভোটের ময়দানে নামানো হয়েছে। বরুণ চৌধুরি লড়বেন আম্বালা আসনে আর রাও দান সিং ভিওয়ানি-মহেন্দ্রগড় আসনে প্রার্থী হয়েছেন। প্রাক্তন সাংসদ জয়প্রকাশকে প্রার্থী করা হয়েছে হিসার আসনে। হরিয়ানার যুব কংগ্রেস সভাপতি দিব্যাংশু বুধিরাজাকে কারনাল, সতপাল ব্রহ্মচারিকে সোনিপত, মহেন্দ্র প্রতাপকে ফরিদাবাদ আসনে প্রার্থী করা হয়েছে। প্রয়াত উপপ্রধানমন্ত্রী চৌধুরী দেবীলালের নাতনি শ্রুতি চৌধুরীকে এবার আর প্রার্থি করেনি কংগ্রেস।

কে এই ওড়িশার প্রথম মুসলিম মহিলা বিধায়ক? জেনে নিন…..

‘ইন্ডিয়া’ জোটের তরফে প্রধানমন্ত্রী পদের প্রস্তাব মেলার দাবি খারিজ নীতীশ ঘনিষ্ঠের

অধীরকে হারানো পাঠানকে ‘জায়ান্ট কিলার’ আখ্যা মমতার

কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন অধীর

দলের ভরাডুবির দায়িত্ব নিয়ে ইস্তফা দেবেন না, জানিয়ে দিলেন সুকান্ত

ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়ে ইস্তফার ইচ্ছাপ্রকাশ উত্তরপ্রদেশ বিজেপি সভাপতির

লাক্ষাদ্বীপ নিয়ে মোদির ‘হইচই’ সার, এনডিএ প্রার্থী পেলেন মাত্র ২০১ ভোট

লোকসভা ভোটে জামানত খুঁইয়েছেন ৭,১৯৩ প্রার্থী, কোন দলের কত জন?  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00