Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লন্ডন-দুবাইয়ে বাড়ি, দামী গাড়ি, ১৪০০ কোটি টাকার মালকিন বিজেপি প্রার্থীকে চিনে নিন  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ৭ মে তৃতীয় দফায় গোয়ার দুই লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। আর দক্ষিণ গোয়ায় বিজেপি যাঁকে প্রার্থী করেছে তাঁর সম্পত্তির বহর শুনলে ভিরমি খেতে পারেন আম আদমি। কেননা, ১০০ বা ৫০০ কোটি নন, ১৪০০ কোটি টাকার সম্পত্তির অধিকারী হলেন পল্লবী ডেম্পো। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার সময়ে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় তেমনটাই জানিয়েছেন দক্ষিণ গোয়ার বিজেপি প্রার্থী। 

আসলে গোয়ার বিখ্যাত শিল্প সংস্থা ডেম্পোর অন্যতম কর্ণধার শ্রীনিবাস ডেম্পোর স্ত্রী পল্লবী। ফুটবল ক্লাব থেকে রিয়েল এস্টেট, জাহাজ নির্মাণ, শিক্ষা এবং খনির ব্যবসা রয়েছে ডেম্পো শিল্প গোষ্ঠীর। হলফনামায় পল্লবী জানিয়েছেন, ‘তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ  ২৫৫.৪ কোটি টাকা। আর স্থাবর সম্পত্তির বাজারমূল্য ২৮.২ কোটি টাকা। উল্টোদিকে স্বামী শ্রীনিবাসের অস্থাবর সম্পদের মূল্য ৯৯৪.৮ কোটি টাকা। স্থাবর সম্পত্তির মোট বাজারমূল্য ৮৩.২ কোটি টাকা। গোয়া এবং দেশের অন্যান্য এলাকায় শ্রীনিবাস ডেম্পোর সম্পত্তি ছাড়াও, দুবাইতে একটি অ্যাপার্টমেন্টও রয়েছে । যার বাজার মুল্য ২.৫ কোটি টাকা।

দুবাইয়ের পাশাপাশি লন্ডনেও রয়েছে ১০ কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট।  শুধু বাড়ি নয় পল্লবীর রয়েছে দামি দামি বেশ কয়েকটি গাড়ি। হলফনামা অনুসারে পল্লবীর রয়েছে বিভিন্ন সিরিজের তিনটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি। যার অনুমানিক বাজার মুল্য ১ .৬৯  কোটি, ১৬ .৪২  লাখ, ২১ .৭৩  লাখ টাকা। এছাড়াও  একটি ক্যাডিলাক গাড়ি আছে, যার দাম ৩০ লাখ টাকা। একটি Mahindra Thar SUV রয়েছে যার দাম ১৬ .২৬  লক্ষ টাকা। পাশাপাশি  পল্লবী তার হলফনামায় জানিয়েছেন যে তার কাছে ৫.৭ কোটি টাকার সোনা রয়েছে। 

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00