Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পেঁয়াজ রফতানিতে অনির্দিষ্টকালের জন্য  নিষেধাজ্ঞা কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন লোকসভা নির্বাচন। তার আগেই অনির্দিষ্টকালের জন্য  পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা দিল ভারত। বিশ্বের বৃহত্তম সবজি রফতানিকারক দেশ হল ভারত। গত ডিসেম্বরে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুসারে ৩১ মার্চে শেষ হতে চলেছে পিঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা।  আর তা নিয়ে খুশি হয়েছিল ব্যবসায়ীরা। তবে তাদের এই আশা ভেস্তে দিল কেন্দ্রীয় সরকার।

রফতানিতে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকেই ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম অর্ধেকেরও বেশি কমে গেছে।  তবে সামনেই লোকসভা নির্বাচন সেইজন্যই দেশ জুড়ে যাতে পেঁয়াজের দাম না বাড়ে তাই অনির্দিষ্টকালের জন্য  পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো পেঁয়াজের ঘাটতি পূরণে ভারতের উপর নির্ভরশীল। পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে উচ্চ মূল্যে দেশগুলিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ । আর তাতেই চিন্তায় পড়েছে ক্রেতারা।

উল্লেখ্য, ভারতে মূল্য বৃদ্ধি হচ্ছে সব জিনিসের। চরচরিয়ে দাম বাড়ছে পেঁয়াজেরও। সেই কারণে দেশে যাতে পর্যাপ্ত পরিমানে পেঁয়াজ সরবরাহ থাকে সেই দিকেই নজর রাখছে কেন্দ্রীয় সরকার। সরকারি তথ্য অনুযায়ী, ২৯ নভেম্বর সারা দেশে পেঁয়াজের খুচরা মূল্য ৯৪.৩৯ শতাংশ বেড়ে ৫৭.৮৫ টাকা হয়েছে, যা এক বছর আগে ছিল ২৯.৭৬ টাকা কেজি। অক্টোবরের তুলনায় নভেম্বরে পেঁয়াজ এবং টমেটোর দাম যথাক্রমে ৫৮% এবং ৩৫% বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ২০২৩ সালের ৪ আগস্ট পর্যন্ত দেশ থেকে ৯ লাখ ৭৫ হাজার টন পেঁয়াজ রফতানি হয়েছে। 

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00