Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দোলের পরেই পারা চড়বে তরতরিয়ে, ৩৩ ডিগ্রি ছুঁয়ে ফেলবে সর্বোচ্চ তাপমাত্রা

মার্চের শেষেই খাস কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রের আবহাওয়াবিদরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর কয়েকতা মাত্র দিন। তারপরেই আগামী ২৫ মার্চ সোমবার বাঙালির বসন্ত উৎসব। মানে দোলযাত্রা। আর ঠিক তার পরের দিন হিন্দি ভাষীদের রঙের উৎসব হোলি। রঙ বসন্তে ভাসার প্রস্তুতি যখন ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে ঠিক তখনই দিল্লির মৌসম ভবন(Mausam Bhawan) আবহাওয়া(Weather) নিয়ে বেশ বড়সড় একটা খবর দিয়ে দিল, যা শুনলে মুখের হাসি মিলিয়ে যেতে বাধ্য। কেননা তাঁরা জানিয়েছেন, দোলের(Doljatra) পরে পরেই কলকাতা(Kolkata) সহ বাংলার(Bengal) পারা চড়বে তরতরিয়ে। কার্যত শুধু বাংলাই নয়, গোটা উত্তর, মধ্য, পশ্চিম এবং পূর্ব ভারতজুড়ে ক্রমশ বাড়বে গরম। মার্চের শেষেই খাস কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রের আবহাওয়াবিদরা।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বুকে এখন সকালের দিকে বেশ ঠান্ডার একতা আমেজ থাকে। সেই আমেজ মেলে রাতের দিকেও। কিন্তু বেলা গড়াবার সঙ্গে সঙ্গে সেই আমেজ কার্যত উধাও হয়ে যায়। বাড়ে রোদের তেজ এবং পাল্লা দিয়ে গরম। প্রতিদিনই কার্যত একটু একটু করে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে যা খালি চোখে ধরা পড়ছে না সবার। কিন্তু মৌসম ভবনের দাবি, মার্চের শেষের দিকে খাস কলকাতাতেই পারা ৩৩ ডিগ্রি ছুঁয়ে ফেলবে। তখন মার্চ মাসেই গা পোড়ানো গরমের অনুভূতি হবে। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর ‘লু’র মুখে পড়তে পারে। আগামী ২২ মার্চ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতায়। শুক্রবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। তার আগে কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। কিন্তু তারপরেই আসল খেলা শুরু করবে গরমবাবু। এদিন অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির মাত্রা বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে।  

আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলার জন্য মঙ্গলবার কমলা সতর্কবার্তা জারি করেছে। সোমবার সকালের দিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রমেঘের সঞ্চার হয়। কলকাতা ও আশপাশের কিছু এলাকায় হাল্কা বৃষ্টিও হয়। তবে বড় ধরনের দুর্যোগ হয়নি কোথাও। ঝাড়খণ্ডে এখন একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের উপস্থিতির জন্য বাতাসে বেশি পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে। আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পশ্চিম বিদর্ভ এলাকায়। তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই কারণে দক্ষিণবঙ্গ ছাড়াও ওড়িশা, ঝাড়খণ্ড, বিদর্ভ ও ছত্তিশগড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00