Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্টেট ব্যাঙ্ককে বৃহস্পতিবারের মধ্যে পূর্ণাঙ্গ বন্ড তথ্য প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘রাজনৈতিক প্রভুদের’ আড়াল করতে গিয়ে ফের একবার শীর্ষ আদালতে মুখ পুড়ল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তিন দিনের মধ্যে নির্বাচনী বন্ডের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে কেন নির্দেশ দেওয়া সত্বেও পূর্ণাঙ্গ তথ্য নির্বাচন কমিশনের কাছে তুলে দেওয়া হয়নি, এসবিআইয়ের আইনজীবীর কাছে সেই কৈফিয়‍ৎ তলব করেছে। পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের হলফনামা তলব করেছে।   

গত ১৫ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক রায়ে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করেছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। সেই সঙ্গে ৬ মার্চের মধ্যে নির্বাচনী বন্ডের পূর্ণাঙ্গ তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছিল। এর পরে বন্ড তথ্য প্রকাশের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গত সোমবার সেই আর্জি খারিজ করে দিয়ে মঙ্গলবারের মধ্যেই বন্ড তথ্য কমিশনের কাছে তুলে দেওয়ার নির্দেশ দেয় সাংবিধানিক বেঞ্চ। ওই নির্দেশ পেয়ে ‘রাজনৈতিক প্রভুদের’ আড়াল করতে অসম্পূর্ণ তথ্য জমা দেয় দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাঙ্ক। নির্বাচন কমিশন ওই তথ্য প্রকাশ্যে নিয়ে আসার পরে হইচই শুরু হয়। কেননা তাতে বোঝা যাচ্ছিল না কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান কোন দলকে কত টাকা দিয়েছে। শুক্রবারই ফের একবার বন্ডের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের নির্দেশ দেয় সাংবিধানিক বেঞ্চ।

এদিন মামলার শুনানির শুরুতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, নির্বাচনী বন্ড নিয়ে কোনও তথ্য গোপন থাকবে না। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন দলকে কত টাকা দিয়েছে তার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করতে হবে। দেশবাসীর সামনে সব কিছু আসুক। আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে হবে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে ওই তথ্য প্রকাশ করতে হবে।’ একই সঙ্গে নির্বাচন কমিশনকেও এসবিআইয়ের কাছ থেকে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা ওয়েবসাইটে আপলোড করার নির্দেশও দিয়েছে সাংবিধানিক বেঞ্চ।

অগ্নিবীরদের জন্য বিশেষ উপহার, জামানত ছাড়াই ৪ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ দেবে স্টেট ব্যাঙ্ক

নির্বাচন কমিশনের কীর্তি‍! বিহারে SIR-এ মৃত ভোটারের নামে ফর্ম পূরণের অভিযোগ

মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় বম্বে হাইকোর্টের রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

বুধেই ইয়েমেনে ফাঁসি কেরলের নার্স নিমিশা প্রিয়া-র, ‘কিছু করার নেই’, জানাল কেন্দ্র

গ্রাহকদের জন্য বড়সড় উপহার আনছে SBI, কমছে হোম লোনের EMI

‘স্ট্যান্ড-আপ কমেডি জীবনকে অর্থবহ করে তোলে’, বাক স্বাধীনতা বিরাট পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

স্বস্তির খবর, ২৪-২৫ মার্চের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত হতে পারে

‘অহঙ্কার নিয়ে কাজ করবেন না’, মুখ্য নির্বাচন কমিশনার বাছাই নিয়ে মোদিকে খোঁচা রাহুলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00