Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বনগাঁতে বেহাল রাস্তায় একাধিকবার ঘটেছে দুর্ঘটনা, ক্ষুব্ধ বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ:বেহাল রাস্তায় একাধিকবার ঘটেছে দুর্ঘটনা , হুশ ফেরেনি প্রশাসনের ।এক দশক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বনগাঁ ব্লকের(Banga Block) গোপালনগর এর শনেকপুর স্টেশন পাড়া থেকে পাল্লা যাওয়ার ৩ কিলোমিটার রাস্তা। গোপালনগর স্টেশন , চাঁদপাড়া, গাইঘাটা, পাল্লা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এটি। দৈনন্দিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। রাস্তায় চলাচলের সময় অতীতে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। তবুও হুশ ফেরেনি প্রশাসনের। একাধিকবার প্রশাসনের কাছে দরবার করেই সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বেহাল রাস্তা নিয়ে রীতিমত ক্ষোভে ফুঁসছে বাসিন্দারা।

স্থানীয়রা জানিয়েছেন, এক দশক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। একাধিকবার প্রশাসনের কাছে দরবার করেই দুর্ভোগ কাটছে না গ্রামবাসীদের। বর্ষাকালে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় এলাকার মানুষের। বহুবার দুর্ঘটনা ও ঘটেছে রাস্তায় চলাচলের সময়। তবুও কোন হুশ নেই প্রশাসনের।স্থানীয় পঞ্চায়েতের উপ প্রধান তথা তৃণমূল নেতা দিব্যেন্দু বিশ্বাস বলেন, রাস্তা নিয়ে মানুষের সমস্যা হচ্ছে এটা সঠিক। ইতিমধ্যেই দুটি রাস্তার টেন্ডার হয়েছে এ রাস্তার কাজও নির্বাচনের আগে বা পরে শুরু হয়ে যাবে। এদিকে বনগাঁ পুলিশ জেলায় শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ(Route March)।

লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী(Central Force)। রবিবার সকাল থেকেই বনগাঁয় শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। উত্তর দিনাজপুর থেকে আপাতত দুই কোম্পানি বাহিনী এসেছে। এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন বনগাঁ থানার ভাপ্রাপ্ত আধিকারিক শিবু ঘোষ , মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা। বনগাঁ থানার ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের মনিগ্রমের সন্দেশখালি বাজারে চলে এই রুট মার্চ।কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখে স্থানীয়রা জানান, বাহিনী এসেছে কিছুটা স্বস্তি পাওয়া গেল।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00