Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইচ্ছাকৃত ভাবেই কী পরীক্ষার দিনেই শিয়ালদা ডিভিশনে ২৭০টি লোকাল বাতিল, উঠছে প্রশ্ন

ভুললে চলবে না গতবছর TET’র দিনেই গায়ের জোরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের সভা ডেকেছিল গেরুয়া শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেন বাতিলের ঘটনা এর আগেও ঘটেছে। কিন্তু কোনও বারেই এইরকমের গুরুতর প্রশ্নের মুখে পড়তে হয়নি পূর্ব রেলকে(Eastern Railway)। কিন্তু এবারে পড়তে হচ্ছে। কেননা আগামী ৩ মার্চ রবিবার রাজ্যে মাদ্রাসা শিক্ষক নিয়োগের পরীক্ষা(Madrasa Teachers Recruitment Exam) আছে। আর তার আগের দিন অর্থাৎ ২ মার্চ শনিবার এবং ৩ মার্চ রবিবার পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে(Sealdha Division) মোট ২৭০টি লোকাল ট্রেন বাতিল(Local Train Cancel) করে দেওয়া হয়েছে। কারণ হিসাবে তুলে ধরা হয়েছে যাত্রী নিরাপত্তার স্বার্থে রেলের জরুরি কাজের জন্য ট্রেন বাতিল করা হচ্ছে। যদিও এই যুক্তি গ্রহণযোগ্য হচ্ছে না কোনও মহলেও। অনেকেরই দাবি, রাজনৈতিক অভিসন্ধি(Political Invention) নিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে লোকসভা নির্বাচনের আগে। আর এই ট্রেন বাতিলের জেরে সব থেকে বেশি ভুক্তোভোগী হতে হবে এই চাকরিপ্রার্থীদের যারা ৩ মার্চ পরীক্ষায় বসবেন। ভুললে চলবে না গতবছর TET’র দিনেই গায়ের জোরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের সভা ডেকেছিল গেরুয়া শিবির। এমনকি তাঁরা কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেছিল পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার জন্য। যদিও তাতে কর্ণপাত করেনি হাইকোর্ট।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগামী শনি ও রবিবার শিয়ালদা ডিভিশনে বাতিল থাকবে মোট ২৭০টি লোকাল ট্রেন। শনিবার চলবে না ১৫৫টি লোকাল। পরের দিন অর্থাৎ রবিবার বাতিল থাকবে ১১৫টি ট্রেন। সব মিলিয়ে যাত্রী পরিষেবা লাটে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে এই ডিভিশনে। দমদম স্টেশনে নন-ইন্টারলকিং কাজের জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে বলে রেল কর্তাদের দাবি। তাঁদের আরও দাবি, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ও ট্রেন পরিচালন ব্যবস্থাকে আরও উন্নত করতেই এই পদক্ষেপ। যদিও তাতে চিঁড়ে ভিজছে না। শনি ও রবি এই দুইদিন শিয়ালদা থেকে রানাঘাট, হাবড়া, হাসনাবাদ, ডানকুনি, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, বারাসত, গোবরডাঙা, দত্তপুকুর, ব্যারাকপুর, নৈহাটি, বর্ধমান, কাটোয়া, ঠাকুরনগর এবং বনগাঁ শাখায় আপ ও ডাউনে মিলিয়ে ২৭০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। তবে শিয়ালদা থেকে কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, চন্দনপুর রুটের কোনও ট্রেন বাতিল থাকছে না।

২৭০টি লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি শিয়ালদা থেকে তিনটি দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। সেগুলি হল, শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা-সিউড়ি মেমু এবং শিয়ালদা-জঙ্গিপুর রোড মেমু। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হবে। একাধিক ট্রেন ঘুরপথে গন্তব্যে পৌঁছবে। তবে এই দুই দিনের ট্রেন বাতিলের ভোগান্তি যে শুধু মাদ্রাসার পরীক্ষায় বসতে চলা পরীক্ষার্থীদের ক্ষেত্রেই পোহাতে হবে তাই নয়, নিত্যযাত্রীদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও পোয়াতে হবে। তবে শিয়ালদা থেকে লালগোলাগামী বা উত্তরবঙ্গ ও ভিন রাজ্যগামী কোনও ট্রেন বাতিল থাকছে না। সেগুলি নির্দিষ্ট সময়েই চলাচল করবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। যে সব লোকাল ট্রেনগুলি এই দুই দিন চলবে সেগুলি দমদম স্টেশনের ঢোকার আগে ট্রাফিক ব্লকের মধ্যে পড়বে। সিগন্যাল পেলে তবেই সেই লোকালগুলি স্টেশনে ঢুকবে। তাই ট্রেনগুলি কিছুটা লেটে চলতে পারে।

ফের শনি- রবিবার বাতিল একগুচ্ছ ট্রেন , দেখে নিন তালিকা

ঘন কুয়াশার জেরে যাত্রী দুর্ভোগ, বাতিল একাধিক ট্রেন

শিয়ালদা ডিভিশনে ২ দিনে বাতিল থাকবে ৪০টি লোকাল ট্রেন

উৎসব মরশুমের মুখেই ভগবানগোলায় ৫০০ পরিবারকে উচ্ছেদের নোটিস ধরালো রেল

বদ অভ্যাস আপনার কিন্তু লক্ষ্মীলাভ পূর্ব রেলের, আয় ২২ লক্ষ ৩৪ হাজার টাকা

শিয়ালদা ডিভিশনের ২০৩টি স্টেশন থেকে মিলবে QR Code ভিত্তিক টিকিট কাটার সুবিধা

মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত রেলপথ তৈরির জন্য সমীক্ষা শুরু

রক্ষণাবেক্ষণের অজুহাতে ২০ ও ২১ জুলাই শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00