Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যোগী রাজ্যে বিয়ে ভেঙে দেওয়ায় প্রাক্তন বাগদত্তার মা-ভাইকে গুলি করে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: যোগী রাজ্যে খুন-খারাপি যেন জলভাত হয়ে উঠেছে। বিয়ে ভেঙে দেওয়ায় প্রাক্তন বাগদত্তার মা ও ভাইকে গুলি করে খুন করল এক যুবক। শিহরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বরেলির ইজ্জতনগরে। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত সঞ্জীব কুমার। তাকে ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়েছে।

শনিবার বরেলির সিনিয়র পুলিশ সুপার (সিটি) রাহুল ভাটি জানিয়েছেন, ইজ্জতনগরের আশিলাবাদের বাসিন্দা সঙ্জীব কুমারের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন ভূপ রাম। দুজনের বাগদানও হয়ে গিয়েছিল। কিন্তু স্থানীয়দের কাছ থেকে হবু জামাই সম্পর্কে নানা ধরনের বিরূপ কথা জানতে পারেন তিনি। বদমেজাজি সঞ্জীবের সঙ্গে মেয়ের বিয়ে ভেঙে দেন। আর বিয়ে ভাঙার বদলা নিতেই শুক্রবার রাতে নৈনিতালের জাতীয় সড়কের কাছে অবস্থিত আহলাদপুর পুলিশ ফাঁড়ির ৫০০ মিটার দূরে প্রাক্তন বাগদত্তার মা মীনা রাম (৫৫) ও ভাই নেত্রাপালের উপরে হামলা চালায় সঞ্জীব। দুজনকেই গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেয়। স্থানীয় বাসিন্দারাই পুলিশকে মীনা ও তাঁর ছেলে নেত্রাপালের রক্তাক্ত দেহ পড়ে থাকার খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দুজনের দেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। কিন্তু চিকি‍ৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। নিহত মীনা দেবীর স্বামী ভূপ রাম স্ত্রী ও ছেলের হত্যাকাণ্ডে সঞ্জীব জড়িত বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিহত মা ও ছেলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ভয়ঙ্কর ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00