Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতায় প্রথম কোথায় স্বামীজির মূর্তি বসেছিল, জানেন…

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৯০২ সালের ৪ জুলাই স্বামী বিবেকানন্দের দেহাবসানের পর তাঁর ইচ্ছানুসারে বেলুড়ে গঙ্গাতীরে তাঁর পবিত্র চিতাগ্নি আহুতি দেওয়া হয়। সেখানেই স্বামীজির প্রথম স্মৃতি মন্দিরের কাজ শুরু হয়েছিল। তবে শহর কলকাতার বুকে স্বামী বিবেকানন্দের প্রথম প্রতিমূর্তি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, জানেন? কলকাতার বুকে প্রথম প্রতিমূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণ কলকাতার গোলপার্কে। মূর্তিটি গড়েছিলেন ভাস্কর গোপেশ্বর পালের শিষ্য মণিমোহন পাল।

১৯৬৬ সালের ১৪ আগস্ট স্বামী বিবেকানন্দের মূর্তিটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। শ্বেতপাথরের তৈরি এই মূর্তিটি উন্মোচন করেছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন। এই মূর্তি তৈরির ব্যয়ভার বহন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এই মূর্তিটি যিনি নির্মাণ করেছিলেন, সেই মণিমোহন পাল ছিলেন ভাস্কর গোপেশ্বর পালের শিষ্য। ভাস্কর গোপেশ্বর পাল বেলুড়ে ঠাকুর রামকৃষ্ণের মূর্তি গড়েছিলেন। শুধু গোলপার্কের এই মূর্তিই নয়, বাঁকুড়া, রহড়া, মেদিনীপুর, তমলুক, দিল্লি, মুম্বই, মহীশূর সহ দেশের বিভিন্ন জায়গায় শ্রীরামকৃষ্ণের মূর্তি গড়েছিলেন গোপেশ্বর পালের এই সুযোগ্য শিষ্য।

এরপর ২০০৫ সালের ৬ নভেম্বর রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার সংলগ্ন গোলপার্কের ট্রাফিক আইল্যান্ডে ১২ ফুট উঁচু স্বামীজির ব্রোঞ্জ মূর্তির আবরণ উন্মোচন করেছিলেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী গহনানন্দ মহারাজ। পাশাপাশি ২০০৮ সালের পয়লা জানুয়ারি স্বামীজির পৈতৃক ভিটা সিমলাতেও স্বামীজির ১২ ফুটের একটি পূর্ণ বয়ব মূর্তি নির্মাণ হয়েছিল।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সাধু ও সন্তদের সঙ্গে বৈঠক

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00