Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগাম ভাড়া না দিলে পুরভোটে বাস মিলবে না, কমিশনকে জানাল মালিকরা

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে ভোট। এত বিশাল সংখ্যক এলাকায় করোনা বিধি মেনে ভোট করাতে লাগবে প্রচুর ইভিএম ও ভোটকর্মী। সঙ্গে রয়েছে নিরাপত্তা বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে ভোট। এত বিশাল সংখ্যক এলাকায় করোনা বিধি মেনে ভোট করাতে লাগবে প্রচুর ইভিএম ও ভোটকর্মী। সঙ্গে রয়েছে নিরাপত্তা বাহিনী। এত সংখ্যক মানুষ ও মেশিনকে বয়ে নিয়ে যেতে লাগবে গণ পরিবহন। প্রত্যেকবারে সেইভাবেই রাজ্য নির্বাচন কমিশন বাস মালিকদের থেকে চুক্তির বিনিময়ে বাস নেন। এবারেও তেমনটা হওয়ার কথা, কিন্তু কিছু দাবি জানিয়ে বাস দিতে নারাজ মালিকেরা। প্রত্যেকবারেই পরিবহণ দফতরের আঞ্চলিক অফিস থেকে ওই বাসের তালিকা পৌঁছে যায় জেলাশাসকের কাছে। কমিশন মারফৎ জেলাশাসকই ওই বাসগুলির ভাড়া মিটিয়ে দেন।

কিন্তু বাস মালিকদের অভিযোগ ভোটে বাস দিলে লোকশান হয়। আবার অনেক সময় সঠিক ভাড়া সময়ে পাওয়া যায় না। তাই বাস দিতে নারাজ। বুধবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসে বৈঠকে বসেছিলেন নির্বাচন কমিশনার সৌরভ দাস ও বাস মালিকেরা। সেখানেই কমিশনারকে বাস মালিকরা স্পষ্ট জানিয়েছেন, তিনটি দাবি রয়েছে তাঁদের। না মানলে বাস দেওয়া যাবে না পুরভোটে। বুধবারের বৈঠকে কিছু বিষয় তুলে ধরে সংগঠনগুলি। বাস মালিকদের সংগঠনের তরফে জানানো হয়, বিগত ভোটগুলির অনেক টাকাই এখন বকেয়া রয়েছে। যার পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা। জেলাশাসক অফিসে বার বার যোগাযোগ করেও কোনও সুরাহা হয়নি। ভোট মিটলেই কেউ পাত্তা দেয়নি তাদের। তাই বকেয়া ভাড়া দিতে হবে তবেই বাস পুরভোটে কমিশনকে দেবেন তাঁরা।

এছাড়াও বাস মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, প্রতি বার বকেয়া কিছু টাকা থেকে যায়। যা আদায় করা যায় না। তাই এ বার বাস নিতে হলে অগ্রিম টাকা দিয়ে নিতে হবে। দাবিতে জানানো হয়েছে, এখন ডিজেলের দাম অনেক বেশি। তাই কমিশন যে টাকা বরাদ্দ করে তা যথেষ্ট নয়। এখন পরিস্থিতি বিচার করে সংগঠনগুলি যে ভাড়া নির্ধারিত করবে তা যেন মেনে নেয় কমিশন। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে, পুরো বিষয়টি পরিবহন দফতরের আঞ্চলিক অফিস দেখে ও জেলা শাসকরা ঠিক করেন সব। তাই তাঁরা যা বলবেন কমিশন সেইভাবেই কাজ করবে।

বাস মালিকেরা দাবি করলেও ভাড়া বাড়াতে ইচ্ছুক নন মুখ্যমন্ত্রী

বেশি ভাড়া নিলেই সিজ করা হবে বাস, সিদ্ধান্ত রাজ্যের

মেট্রোর নির্মাণে ক্ষতিগ্রস্ত হয়েছে নিকাশি ব্যবস্থা, ৩৩ কোটি ক্ষতিপূরণ দাবি পুরসভার

সব জেলায় শিল্পের সম্ভাবনা! বিজিবিএস-এ বিনিয়োগ টানতে ব্লু-প্রিন্ট মমতার

মোদির কাশিতে পা মমতার! বৃহস্পতিবার অখিলেশের সঙ্গে যৌথ প্রচার

H.S. Exam: করোনা বিধি মেনেই একই বেঞ্চে দু’জন বসবে পরীক্ষায়

করোনা সংক্রমণের ভীতি কাটতেই ট্রেনে ফিরছে অসংরক্ষিত কোচ

এসএলএসটি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00