Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যপ্রদেশের  বিধানসভা  থেকে বের করে দেওয়া হল নেহরুকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য সমাপ্ত হয়েছে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গড়ে বিজেপি । মঙ্গলবার ছিল মধ্যপ্রদেশের বিধানসভায় প্রথম অধিবেশন।  সেখানেই দেখা গেল, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর ছবি সরিয়ে ফেলা হয়েছে। তার বদলে সেখানে বসেছে বি আর আম্বেদকরের ছবি। বিধানসভা কক্ষে স্পিকারের চেয়ারের ঠিক পিছনেই বসেছে সেই ছবি। 

যদিও মহাত্মা গান্ধীর ছবি এখনও জ্বলজ্বল করছে বিধানসভায়। তবে নেহরুর ছবি সরিয়ে ফেলা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তা নিয়ে বিক্ষোভ শুরু করে কংগ্রেস নেতারা। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে নেহরুর ছবি জায়গায় ফিরিয়ে আনা না হলে তাঁরা নিজেরাই সেই কাজ করবেন।  কংগ্রেস নেতারা অভিযোগ করেন, দেশের ইতিহাস মুছতে দিন-রাত কাজ করছে বিজেপি।

মধ্যপ্রদেশের এই ঘটনা নিয়ে কংগ্রেস নেতা হাফিজ হুঁশিয়ারি দিয়েছেন, “অবিলম্বে নেহেরু ছবি না ফেরানো হলে আমরাই ওই জায়গায় দেশের প্রথম প্রধানমন্ত্রীর ছবি টাঙাব।” যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত সরকার পক্ষের প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার পরেই প্রো-টেম স্পিকার গোপাল ভার্গব নব-নির্বাচিত সদস্যদের বিধানসভায় স্বাগত জানিয়ে তাঁদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু করেন। আর শপথ বাক্য পাঠ  শেষ হতেই ছবি বদল বিতর্ক নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিধানসভা কক্ষে। তবে কি কারণে এই ছবি বদল হয় তা এখনও পর্যন্ত জানা যায়নি।  

  

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলা বিজেপি মন্ত্রীকে তুলোধনা সুপ্রিম কোর্টের

রেস্তোরাঁয় টেবিল না পেয়ে চটে লাল মন্ত্রী, সবক শেখাতে কী করলেন জানেন?

মন্দিরের দরজা না খোলায় পুরোহিতকে বেধড়ক মারধর, কাঠগড়ায় বিজেপি বিধায়কের পুত্র

“তোকে খুন করতাম, বাবা তাই পারলাম না”, পরিবারের অমতে কন্যার বিয়ে মানতে না পেরে আত্মঘাতী পিতা

ইনস্টাগ্রামে লাইভে ফাঁস দিয়ে আত্মঘাতী স্বামী, ৪৪ মিনিট ধরে ভিডিয়ো দেখেও বাধা দিলেন না স্ত্রী ও শাশুড়ি

অপহৃত যুবককে পিটিয়ে হত্যা, বাঁচাতে গিয়ে গ্রামবাসীদের হামলায় নিহত পুলিশ কর্মী

‘কমল নাথের দিকে আঙ্গুল তুললে লাশের বন্যা বইবে’,কংগ্রেস বিধায়কের মন্তব্যে নিন্দার ঝড়

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00