Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়দিনের আগে মধ্যরাতে ২ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

চলতি সপ্তাহের বৃহস্পতিবার রাত ১টা থেকে ভোর ৩টে পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে সমস্ত রকমের যান চলাচল বন্ধ থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) সঙ্গে দক্ষিণবঙ্গের(South Bengal) তথা দেশের মূল ভূখন্ডের যোগাযোগ রক্ষার ক্ষেত্রে অন্যতম অঙ্গ হচ্ছে গঙ্গার ওপর থাকা বিদ্যাসাগর সেতু(Vidyasagar Setu) বা দ্বিতীয় হুগলি সেতু। গত নভেম্বর মাস থেকেই শুরু হয়েছে এই সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ(Maintenance Work), যা চলবে আগামী বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত। যদিও সেতু বন্ধ না রেখেই তারওপর যথাযথ ভারসাম্য রেখেই সেই কাজ করা হচ্ছে। এত দিন পর্যন্ত এই ৬ লেনের সেতুর ২টি লেন বন্ধ করে বাকি ৪টি লেন দিয়ে উভয়মুখের যাত্রীবাহী বাস ও ছোটগাড়ি চালানো হচ্ছিল। সেই হিসাবে সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হলেও পুরোপুরি তা বন্ধ করা হয়নি। কিন্তু বড়দিনের আগে একদিন সম্পূর্ণ ভাবে ২ ঘন্টার জন্য এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা Hooghly River Bridge Commission।

জানা গিয়েছে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার রাত ১টা থেকে ভোর ৩টে পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে সমস্ত রকমের যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে এই নিয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১টা থেকে ভোর ৩টে পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে বন্ধ থাকবে সমস্ত ধরনের যান চলাচল। ওই সময়ে পণ্যবাহী গাড়িই বেশি চলাচল করে এই সেতু দিয়ে। তা বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ওই সময় সব গাড়িকেই স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের উদ্দেশে ঘুরিয়ে দেওয়া হবে। একই ভাবে কলকাতামুখী গাড়িগুলিকেও বিকল্প রাস্তায় পাঠাবে হাওড়া সিটি পুলিশ। প্রয়োজনে সকাল ৬টা অবধিও সেতু বন্ধ রাখা হতে পারে বলেও সূত্রে জানা গিয়েছে। এমনকি এটাও জানা গিয়েছে, সেতুর কেবল বদলের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এরপর একাধিকবার রাতে এই ধরনের যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুট জানিয়ে দিল হাওড়া পুলিশ

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কম, বাড়বে অস্বস্তি, উত্তরে জারি দুর্যোগ

রাজ্যজুড়ে জারি ঝড়-বৃষ্টির সতর্কতা,বাড়ি থেকে বের হলেই সঙ্গে থাকুক ছাতা

৩ দিন বন্ধ বিদ্যাসাগর সেতু, কবে, কখন, ঘুরপথ নিয়ে বড় আপডেট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00