Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কবে ফের ক্রিকেটে ফিরছেন হার্দিক? জানিয়ে দিলেন বোর্ড সচিব  

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিশ্বকাপের আসরে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়ে ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন হার্দিক পাণ্ড্য। চোট থেকে সেরে না ওঠায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে খেলা হয়নি তাঁর। দক্ষিণ আফ্রিকা সফরেও দলে জায়গা হয়নি ভারতীয় দলের অন্যতম সদস্যের। ফলে প্রশ্ন উঠেছে, কবে ফের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন হার্দিক?

দেশের অন্যতম সেরা অলরাউন্ডারের মাঠে ফেরা নিয়ে বড় খবর দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। শনিবার এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে ভারতীয় বোর্ড সচিব জানিয়েছেন, আগামী জানুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ফের ভারতের জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। উল্লেখ্য, তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে আসছে আফগানরা। ১১ জানুয়ারি প্রথম ম্যাচ হবে পঞ্জাবের মোহালিতে। দ্বিতীয ম্যাচ ১৪ জানুয়ারি মধ্যপ্রদেশের ইন্দোরে এবং তৃতীয় ম্যাচ হবে বেঙ্গালুরুতে।  

অন্যদিকে ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ কতদিনের হবে তা নিয়ে এদিন স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি বোর্ড সচিব জয় শাহ। তিনি জানিয়েছেন, ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফেরার পরেই প্রধান কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের কার্যকাল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে ‘মিস্টার ডিপেন্ডবল’ দায়িত্ব পালন করবেন বলে ইঙ্গিত মিলেছে।

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

ফের ভারতীয় দলে সামিল হচ্ছেন ধোনি? T20 বিশ্বকাপ দলের মেন্টর হওয়ার প্রস্তাব দিল বোর্ড

বিশ বাঁও জলে এশিয়া কাপ, ঢাকার বৈঠক বয়কট শ্রীলঙ্কা-সহ আরও ৩ বোর্ডের

দলকে ফাইনালে তোলার পরেই চরম দুঃসংবাদ পেলেন শ্রেয়স আইয়ার

বোল্ট ক্যাচ ফস্কাতেই মাথায় হাত হার্দিক পাণ্ড্য ও নীতা আম্বানির

আমদাবাদে ‘মহারণ’, ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি পঞ্জাব-মুম্বই

‘মহাযুদ্ধে’ মুখোমুখি মুম্বই-গুজরাত, হারলেই বাজবে বিদায় ঘন্টা

শাস্তির মুখে গুজরাত কোচ আশিস নেহরা, বাদ পড়লেন না হার্দিক-ও,  কী কারণে শাস্তি?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00