Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিশ্ছিদ্র নিরাপত্তায় তেলঙ্গানায় চলছে বিধানসভার ভোট

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে তেলঙ্গানা বিধানসভার ১১৯ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। নকশাল অধ্যুষিত ১৩টি বিধানসাভা আসন ছাড়া বাকি ১০৬ টি আসনে বিকেল পাঁচটা পযন্ত চলবে ভোটগ্রহণ। নকশাল অধ্যুষিত এলাকায় নিরাপত্তার কারণে বিকেল চারটে পর্যন্ত ভোট নেওয়া হবে।

বিধানসভার ভোটকে ঘিরে রাজ্যে কার্যত উ‍ৎসবের পরিবেশ লক্ষ্য করা গিয়েছে। সকাল-সকালই ভোটের লাইনে দাঁড়িয়েছেন আম নাগরিক। পাশাপাশি রাজনেতা থেকে শুরু করে তেলুগু ইন্ডাস্ট্রিজের তারকাদের অনেকেই প্রথম দু’ঘন্টার মধ্যে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেণ রেড্ডি, এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি, প্রাক্তন ভারত অধিনায়ক আজহারউদ্দিন, আল্লু অর্জুন, চিরু।

বিদায়ী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবার দুটি বিধানসভা আসনে নিজের ভাগ্যপরীক্ষায় নেমেছেন। নিজের গড় হাজওয়েল ছাড়াও কামারেড্ডি জেলার একটি আসন থেকে লড়ছেন তিনি। ১১৯ আসনে ভাগ্যপরীক্ষায় নেমেছেন ২,২৯০ প্রার্থী। তার মধ্যে ২২১ জন মহিলা। তৃতীয় লিঙ্গেরও এক প্রার্থী রয়েছেন। তৃতীয়বার ক্ষমতায় ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী শাসকদল ভারত রাষ্ট্র সমিতির নেতারা। উল্টোদিকে কংগ্রেস এবং বিজেপিও আত্মবিশ্বাসী কেসিআরের (রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও) কুর্সি দখলের হ্যাটট্রিক রুখে দেওয়ার বিষয়ে আত্মপ্রত্যয়ী। খাতায়-কলমে ত্রিমুখী লড়াই হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কংগ্রেস ও ভারত রাষ্ট্র সমিতির মধ্যে। একাধিক জনমত সমীক্ষা, কুর্সি দখলের লড়াইয়ে অবশ্য কংগ্রেসকে সামান্য এগিয়ে রেখেছে।

‘ইস্তফা দিন’, মধ্যপ্রদেশে ভরাডুবির মূলপান্ডা কমলনাথকে নির্দেশ খাড়গের

মিজোরামেও পালাবদল, MNFকে হঠিয়ে ক্ষমতায় ZPM

৪ রাজ্যের বিধানসভা ভোটের পূর্ণাঙ্গ ফল এক নজরে

‘মতাদর্শের লড়াই চলবে’, তিন রাজ্যে ভরাডুবিতেও ঘাবড়াচ্ছেন না রাহুল

দক্ষিণের দরজা খুলতে পারল না বিজেপি

মধ্যপ্রদেশে ‘জয়-বীরু’, রাজস্থানে গহলৌত কংগ্রেসকে ডুবিয়ে দিলেন

তেলঙ্গানায় ক্ষমতা দখলের পথে কংগ্রেস, ছত্তিশগড়ে হাড্ডাহাড্ডি লড়াই

রাজস্থান-মধ্যপ্রদেশে সরকার গড়ার পথে বিজেপি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00