Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মিজোরামেও পালাবদল, MNFকে হঠিয়ে ক্ষমতায় ZPM

Share:

নিজস্ব প্রতিনিধি, আইজল: ছত্তিশগড়, রাজস্থান এবং তেলঙ্গানার মতো মিজোরামেও ক্ষমতার পালাবদল। শাসক জোট মিজো ন্যাশনাল ফ্রন্টকে (এমএনএফ) হঠিয়ে ক্ষমতা দখল করছে বিরোধী জোট জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম)। কংগ্রেস এবং বিজেপির অবস্থা তথৈবচ। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এতটাই জোরালো যে আইজল পূর্ব আসনে হারার মুখে বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। শেষ রাউন্ডে তিনি জেডপিএমের লালথানসাঙ্গার চেয়ে ২,১০১ ভোটে পিছিয়ে।

গত ৭ নভেম্বর মিজোরাম বিধানসভার ৪০ আসনে ভোট নেওয়া হয়েছিল। গতকাল রবিবারই উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে ভোট গণনার কথা ছিল। কিন্তু খ্রিস্টান অধ্যুষিত রাজ্যের গির্জা সংগঠনগুলির আর্জি মেনে গণনা একদিন পিছিয়ে দেওয়া হয়। সোমবার সকাল আটটা থেকে রাজধানী আইজল-সহ একাধিক জায়গায় ১৩টি কেন্দ্রে ৪০ আসনের ভোট গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হয়। তাতেই রাজ্যে পালাবদলের জোরালো ইঙ্গিত মেলে।

গত বৃহস্পতিবার বুথফেরত সমীক্ষায় রাজ্যে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু ভোট পণ্ডিতদের সেই ভবিষ্যদ্বাণী মেলেনি। দুই তৃতীয়াংশ আসনে এগিয়ে থাকে বিরোধী জোট জোরাম পিপলস মুভমেন্টের প্রার্থীরা। সময় যত গড়াতে থাকে ততই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে তাঁদের ব্যবধান বাড়তে থাকে। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে, বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ৬টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। ওই ৬ আসনেই জিতেছেন জেডপিএম প্রার্থীরা। তাছাড়া ২০ আসনে এগিয়ে রয়েছেন তাঁরা। উল্টোদিকে মিজো ন্যাশনাল ফ্রন্ট এগিয়ে ১১টি আসনে। কংগ্রেস একটি এবং বিজেপি প্রার্থীরা ২টি আসনে এগিয়ে রয়েছে। অধিকাংশ আসনেই ভোট গণনা শেষের দিকে।

‘ইস্তফা দিন’, মধ্যপ্রদেশে ভরাডুবির মূলপান্ডা কমলনাথকে নির্দেশ খাড়গের

৪ রাজ্যের বিধানসভা ভোটের পূর্ণাঙ্গ ফল এক নজরে

‘মতাদর্শের লড়াই চলবে’, তিন রাজ্যে ভরাডুবিতেও ঘাবড়াচ্ছেন না রাহুল

দক্ষিণের দরজা খুলতে পারল না বিজেপি

মধ্যপ্রদেশে ‘জয়-বীরু’, রাজস্থানে গহলৌত কংগ্রেসকে ডুবিয়ে দিলেন

তেলঙ্গানায় ক্ষমতা দখলের পথে কংগ্রেস, ছত্তিশগড়ে হাড্ডাহাড্ডি লড়াই

রাজস্থান-মধ্যপ্রদেশে সরকার গড়ার পথে বিজেপি

চার রাজ্যে শুরু ভোটগণনা, ফলের অপেক্ষায় দেশবাসী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00