Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাইতে গিয়েই পরিচয়, বিয়ের পিঁড়িতে ‘সারেগামাপা’-খ্যাত শিস্ সুন্দরী অবন্তী সিঁথি

ইতিমধ্যেই বিয়ের আগের আনুষ্ঠানিক তা শেষ দুই পরিবারের। আশীর্বাদ হয়ে গিয়েছে তাঁদের, নিজের বিয়ে উপলক্ষে একটি গান বানাবেন গায়িকা নিজে, সেটাও জানিয়েছেন সিঁথি। যা চমক হিসেবে থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তাঁকে এপার বাংলার সবাই শীস সুন্দরী বলেই ডাকেন। ২০১৯ সালের জি বাংলা ‘সারেগামাপা’ তে বাংলাদেশের একাধিক প্রতিযোগী অংশ নিয়েছিলেন। যাঁদের মধ্যে দর্শক এবং বিচারক দের নজরে ছিলেন মাত্র দুজন প্রতিযোগী। নোবেল এবং অবন্তী সিঁথি। নোবেল যেমন কন্ঠ জয় করে নিয়েছিল সবার, তেমনি অবন্তী তাঁর কন্ঠের পাশাপাশি নিজের বিশেষ প্রতিভা সামনে এনেছিলেন। তিনি শিস্ কন্ঠের পাশাপাশি ভিন্ন ভিন্ন বাসনপত্র দিয়ে মিউজিকের মাধ্যমে গাইতে পারতেন। যেটা ছিল তারা বিশেষ প্রতিভা। তখন থেকেই কলকাতার মানুষের নজরে আসেন বাংলাদেশের তরুণ প্রতিভা অবন্তী সিঁথি। তবে আজ তাঁকে নিয়ে কেন আলোচনা করছি, সেটাই ভাবছেন নিশ্চয়ই!

আসলে টলিউডে যেমন বিয়ের লাইন লেগেছে, তেমনই একি অবস্থা ঢালিউডের ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও। বিয়ে করতে চলেছেন অবন্তী সিঁথি। পাত্র কে? দেশের জনপ্রিয় গায়িকা অবন্তী সিঁথি। সিঁথির হবু বর অমিত, যিনি একজন লন্ডনপ্রবাসী। তবে কী বিয়ের পর দেশ ছাড়ছেন গায়িকা? ঢাকা গণমাধ্যম অনুযায়ী, পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন এই গায়িকা। অবন্তীর হবু বর অমিত দে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা শেষ করে লন্ডনে একটি ফিন্যান্স ফার্মে কর্মরত। খবরটি নিউজ মাধ্যমেকে জানিয়েছেন সিঁথি নিজেই। সাত-আট মাস আগে অমিতের সঙ্গে গায়িকার পরিচয় হয়। তাঁর হবু বরও বেশ ভালো গান করেন। সুতরাং গাইতে গিয়েই পরিচয়, সেটাই নিশ্চিত।

জানা গিয়েছে, ইতিমধ্যেই বিয়ের আগের আনুষ্ঠানিক তা শেষ দুই পরিবারের। আশীর্বাদ হয়ে গিয়েছে তাঁদের, নিজের বিয়ে উপলক্ষে একটি গান বানাবেন গায়িকা নিজে, সেটাও জানিয়েছেন সিঁথি। যা চমক হিসেবে থাকবে। আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর মিরপুরের একটি পার্টি সেন্টারে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তাঁদের। সিঁথি বেড়ে উঠেছেন জামালপুরে। তবে ছোটবেলাতেই গিটার আর হারমোনিয়াম বাজানো শিখেছেন। পড়াশোনা করার সময় বিভিন্ন অনুষ্ঠানে গান করতেন তিনি।

সাত পাঁকে বাঁধা পড়লেন ‘শিসকন্যা’ অবন্তি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00