Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাত পাঁকে বাঁধা পড়লেন ‘শিসকন্যা’ অবন্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জীবনের নতুন ইনিংস শুরু করলেন ‘শিসকন্যা’ অবন্তি  সিঁথি। ১৫ ই ডিসেম্বর  বিয়ে পিঁড়িতে বসলেন ‘সারেগামাপা’-খ্যাত গায়িকা  অবন্তি। পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী, সৌরভ দাস এবং দর্শনা বণিক, শ্রীপর্ণা রায় এবং শুভদীপ ভট্টাচার্য মত একের পর এক তারকা দম্পতি পাচ্ছে টলিউড। এবার তারই মাঝে বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অবন্তি। সুড়ঙ্গ’ ছবির ‘গা ছুঁয়ে বল’ গানটি গেয়ে উচ্চসিত প্রশংসা পেয়েছিলেন গায়িকা। অসাধারণ শিস তুলতে পারেন বলে ‘শিসকন্যা’র তকমাও পেয়েছেন।

 গতকাল ১৫ ডিসেম্বর শুক্রবার অবন্তির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ঢাকার মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অবন্তির কাছের মানুষ এবং দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। যার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন অবন্তি সেই অমিত দে লন্ডনপ্রবাসী। সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি গানের জগতের সঙ্গে পেশাগতভাবে যুক্ত না থাকলেও কিবোর্ড ও পিয়ানো বাজাতে পারেন। আর সেই গানের জগতেই তাদের আলাপ হয় অবন্তি এবং অমিতের।

নতুন জীবন শুরু করা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অবন্তি জানিয়েছেন, ‘পরিচয়টা গানের সূত্রে হলেও বিয়ের ব্যাপারটি পারিবারিকভাবে এগিয়েছে। পরিচয়ের পর আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। সাত-আট মাস আগে দুজনের পরিচয় হয়।  অমিতের ভাবনাচিন্তা আমাকে মুগ্ধ করেছে। চাকরি করলেও সে একজন সঙ্গীতপ্রেমিক। আমাদের নতুন জীবনের জন্য সকলের কাছে শুভেচ্ছা চাই।‘  

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00