Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোদির নিরাপত্তায় গাফিলতি, সাসপেন্ড ৩ পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাঁচি সফরের সময় নিরাপত্তায় ফাঁক থাকার কারণে সাসপেন্ড করা হল ৩ পুলিশ কর্মীকে। বুধবার সকালে ভগবান বিরসা মুন্ডা মেমোরিয়াল পার্ক-কাম-ফ্রিডম ফাইটার মিউজিয়ামে যাওয়ার পথে অপ্রত্যাশিতভাবে এক মহিলা প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়ান। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর হাতে ওই মহিলা ধরা পড়ে যান। আদিবাসী আইকন বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিনের সফরে ঝাড়খণ্ডে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদি। 

ওই ঘটনার পরেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির পক্ষ থেকে ঝাড়খণ্ড পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে ঝাড়খণ্ড পুলিশ। তার পরেই দায়িত্বে গাফিলতির অভিযোগে তিন পুলিশ  কর্মীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঝাড়খণ্ড পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সফরের সময় দায়িত্বে থাকা একজন এএসআই এবং দুই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়া পুলিশ সদস্যরা হলেন এএসআই আবু জাফর, কনস্টেবল ছোটলাল টুডু এবং কনস্টেবল রঞ্জন কুমার।

রাঁচির সিনিয়র পুলিশ সুপার চন্দন কুমার সিনহা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ভঙ্গের সময় ধরা পড়া ওই মহিলার নাম সঙ্গীতা ঝা। জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানিয়েছেন, ‘২০১২ সালে ঝাড়খণ্ডের দেওঘর জেলার জামুনি গ্রামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু ২০১৬ সালে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। ওই মহিলা চান তাঁর স্বামীর বেতন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হোক। এ প্রসঙ্গে চলতি বছরের অক্টোবরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি যান এবং সেখানে ১০ দিন অবস্থান করেন। ব্যর্থ হওয়ার পর তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার ও চেষ্টা করেন। সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি দেওঘরে তাঁর শ্বশুরবাড়িতে ফিরে আসেন।ঝা পুলিশকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী রাজ্যের রাজধানীতে আসছেন এমন তথ্য পাওয়ার পরে তিনি রাঁচিতে এসেছিলেন।‘ তবে এই পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে রাঁচির পুলিশ কর্মকর্তারা।

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

ভোটের আগে মেট্রো উদ্বোধন! পরিযায়ী পাখি মোদিকে ৫ প্রশ্ন তৃণমূলের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00