Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অষ্টমীর সকালে কুণালের পুজোয় পুষ্পাঞ্জলি রাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অষ্টমীর সকাল থেকে উৎসবমুখর তিলোত্তমা। চলছে পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। কলকাতার রামমোহন সম্মিলনীর পুজোর প্রধান পৃষ্ঠপোষক কুণাল ঘোষ। সেই পুজোতেই সকালে হাজির হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পুষ্পাঞ্জলি দিলেন রাজ্যপাল।

অষ্টমীর সকালে রামমোহন সম্মিলনীর ঠাকুর দেখতে পৌঁছে যান রাজ্যপাল। তাঁকে স্বাগত জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রাজ্যপাল আসার আগেই মণ্ডপের বাইরে অপেক্ষা করছিলেন কুণাল। রাজ্যপাল গাড়ি থেকে নামতেই তাঁকে স্বাগত জানালেন কুণাল। মণ্ডপের সাজসজ্জা রাজ্যপালকে ঘুরিয়ে দেখান কুণাল ঘোষ। পুজোর থিম বুঝিয়ে দেন। রাজ্যপাল তিন পুরোহিতের হাতে উপহার তুলে দেন। পুজো কমিটির তরফে রাজ্যপালকে স্মারক তুলে দেওয়া হয়। রাজ্যপাল অঞ্জলি দেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই রাজভবনে রাজ্যপালের আমন্ত্রণে পৌঁছেছিলেন কুণাল ঘোষ।  রাজ্যপাল তাঁকে ওনাম উপলক্ষ্যে উপহার পাঠিয়েছিলেন বলে দুর্গাপুজোর মরশুমে রাজ্যপালকেও শুভেচ্ছা ও উপহার দিতে রাজভবনে গিয়েছিলেন বলে জানান।সম্প্রতি রাজ্য-রাজ্যপালের সম্পর্ক যে পর্যায়ে পৌঁছয় তাতে অষ্টমীর সকালে এই দৃশ্য যথেষ্ট তাৎপর্যের সঙ্গেই দেখছেন ওয়াকিবহাল মহল।  

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00