Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিমানহামলার পর গাজায় স্থলহামলা চালানোর প্রস্তুতি ইজরায়েলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হামাস হামলার প্রতিবাদে গাজায় ইজরায়েলের হত্যাযজ্ঞ চলছে।  রেহাই পায়নি গাজার হাসপাতাল থেকে শুরু করে স্কুল-বিশ্ববিদ্যালয়গুলি। বিশেষ করে চিকিৎসক, মেডিক্যাল কর্মী, চিকিৎসা ব্যবস্থাকে লক্ষ্য করে আক্রমণ করছে ইজরায়েল। এই সংঘর্ষে গাজায় নিহত ১৪০ জন শিশু। ক্রমাগত বিমান হামলার পর এবার স্থলহামলার প্রস্তুতি নিচ্ছে ইজরায়েল। দক্ষিণ ইজরায়েলে ইতিমধ্যেই বিশাল মাত্রায় সামরিক অভিযান অব্যহত রয়েছে। ফলে আশঙ্কার মেঘ ঘনিয়ে বিষাদময় অধ্যায়। আরও বাড়বে মৃত্যু মিছিল।

পাশাপাশি গাজায় আর কিছু সময়ের মধ্যে জ্বালানির অভাবে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হতে চলেছে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে। বুধবার সকালে গাজার মানুষদের ঘুম ভেঙেছে বিস্ফোরণের শব্দ শুনে।  গাজার উত্তরাঞ্চলীয় আল কারামা এবং আল জাজিরার সমতল ভবনগুলিতে ক্রমাগত হামলা চালিয়েছে ইজরায়েল।  

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গাজায় স্থল অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন।  মঙ্গলবার গাজার সীমান্তের কাছে ইজরায়েলি সেনাদের উদ্দেশে বলেন, “হামাস একটা পরিবর্তন চেয়েছিল, সেটি তারা পাবে। গাজায় যা ছিল তা আর থাকবে না। আমরা আক্রমণ শুরু করেছি আকাশপথে, পরে স্থলপথেও আসবো আমরা। দ্বিতীয় দিন থেকেই আমরা এলাকাটি নিয়ন্ত্রণ করছি আর আমরা আক্রমণে আছি, শুধু এর তীব্রতা বাড়বে।”

এই সংঘর্ষে ইজরায়েলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০০, আহত ৩০০৭। ফিলিস্তিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ , আহত ৫০০০।  গাজায় ২,৬০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে স্থলহামলা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেই আশঙ্কা আন্তর্জাতিক মহলের।

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

নিখোঁজ মেয়ের মামলা করে কব্জি কাটা গেল শিক্ষকের, আক্রোশের জেরে আক্রমণ

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় সাহায্যের নামে প্রতারণা, গুজরাত পুলিশের জালে সিরিয়ার যুবক, এসেছিলেন কলকাতাতেও

গাজায় জারি ইজরায়েলি হামলা, নিহত আরও ৬৩, অনাহারে মৃত ৮

গাজায় মৃত্যুমিছিল ছাড়াল ৬২ হাজারের গণ্ডি, চাপে পড়ে যুদ্ধবিরতিতে রাজি হামাস

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00