Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মঙ্গলে ইডিকে নথি জমা দেওয়ার কথা অভিষেকের, কী হবে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার(১০ অক্টোবর) ইডির কাছে নথি পেশ করতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়ে ইডি। অভিষেক আদালতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলে তাঁকে ১০ অক্টোবরের মধ্যে ইডির কাছে নথি দিতে বলা হয়। সেই অনুযায়ী আজ ইডির কাছে তিনি নথি দেবেন।  

৩ অক্টোবর অভিষেককে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু পূর্ব রাজনৈতিক কর্মসূচি নির্ধারিত থাকার কারণে ইডির মুখোমুখি হতে পারেননি অভিষেক। অন্যদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ ইডিকে নির্দেশ দেন, ৩ তারিখ তদন্তের কাজ যাতে ব্যহত না হয় তা ইডিকে নিশ্চিত করতে হবে। এরপরেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। 

বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে সে মামলা ওঠে। অভিষেকের আইনজীবী আদালতে জানান, বহু পুরোনো নথি চেয়েছে ইডি। তা জোগাড় করতে সময় দরকার। তাতেই আদালত ১০ তারিখ পর্যন্ত সময় দেয়। যাবতীয় নথি খতিয়ে দেখে তবেই পরবর্তী সমনের ভাবনাচিন্তা করতে পারবে ইডি। তার আগে অভিষেককে সশরীরে ইডি দফতরে হাজিরা দিতে হচ্ছে না।

অন্যদিকে এই মামলার দীর্ঘ সময় নিয়ে বিরক্ত আদালত। মৌখিকভাবে জানায়, ৩১ ডিসেম্বরের মধ্যে ইডি যেন প্রাথমিক মামলার তদন্ত শেষ করে।

হলফনামা দাখিলে দেরি, ইডিকে ৩০ হাজার টাকা জরিমানা করল মাদ্রাজ হাইকোর্ট

দেশ ছেড়ে পালানোর আশঙ্কা! অনিল আম্বানির বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে মিছিল শুরু মমতার

বিজেপি রাজ্যে বাঙালি নির্যাতনের বিরুদ্ধে বুধ বিকেলে পথে মমতা, যান নিয়ন্ত্রণে বিকল্প রুট কলকাতা পুলিশের

সোনিয়া-রাহুলের সংস্থায় কংগ্রেস নেতাদের অনুদান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, দাবি ইডির

পাসপোর্ট কাণ্ডে ইডির হাতে গ্রেফতার আজাদের অ্যাকাউন্টে ৫০ কোটির হদিশ

বাংলায় নিয়োগ কেলেঙ্কারির মামলায় ৬০৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডি’র  

আর্থিক প্রতারণা মামলায় জগন রেড্ডির ৪০৪.৭ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00