Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ইন্ডিয়া’ জোটের প্রতি দায়বদ্ধ, কংগ্রেসের সঙ্গে সঙ্ঘাতের মধ্যেই মন্তব্য কেজরির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০১৫ সালের এক মাদক পাচার মামলায় কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ। আর ওই গ্রেফতারি নিয়ে ‘ইন্ডিয়া’ জোটের দুই শরিক কংগ্রেস ও আম আদমি পার্টির (আপ) সম্পর্কের ফাটল চওড়া হয়েছে। পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সুর চড়িয়েছেন খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আপকে লক্ষ্য করে হুঁশিয়ারিও দিয়েছেন। যদিও ওই হুঁশিয়ারিতে দুই দলের মধ্যে সম্পর্কের ফাটল চওড়া হলেও ‘ইন্ডিয়া’ জোটে তার কোনও প্রভাব পড়বে না বলে শুক্রবার জানিয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ‘ইন্ডিয়া জোটের প্রতি আপের দায়বদ্ধতা রয়েছে। ওই দায়বদ্ধতা বজায় থাকবে।’

৮ বছর আগের মাদক পাচার মামলায় কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরাকে পঞ্জাব পুলিশের গ্রেফতারের প্রসঙ্গে এদিন সাংবাদিক সম্মেলনে আপ সুপ্রিমো বলেন, ‘গতকাল কংগ্রেসের কয়েকজন নেতাকে পঞ্জাব পুলিশ গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি। আমার কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য নেই। তবে একটা কথা বলতে পারি, পঞ্জাবে মাদক ব্যবসার বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করেছি। কোনও ব্যক্তি কিংবা কোনও একটি নির্দিষ্ট মামলার বিষয়ে কোনও মন্তব্য করছি না। তবে এটা স্পষ্ট জানিয়ে রাখতে চাই, মাদক ব্যবসা নির্মূল করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

উল্লেখ্য, দলীয় বিধায়ক সুখপাল সিং খাইরার গ্রেফতারির পরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে পঞ্জাবের আপ সরকারকে নিশানা করে বলেছিলেন, ‘যদি কেউ আমাদের প্রতি অন্যায় করে, তাহলে তাদের জেনে রাখা ভাল, ওই অন্যায় আমরা সহ্য করব না। যারা রাজনৈতিক প্রতিহিংসা মেটাচ্ছে, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে না।’

উপরাষ্ট্রপতি পদে ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত কেজরিওয়ালের

‘ইন্ডিয়া’ জোটের দফারফা, বিহারে বিধানসভার ভোটে লড়বে কেজরির আম আদমি পার্টি

ভাঙন শুরু আপে, ইস্তফা দিল্লি পুরসভার একাধিক কাউন্সিলরের

সরকারি সম্পত্তি অপব্যবহারের অভিযোগে কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের

জেড ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন কেজরিওয়াল, সিদ্ধান্ত শাহের মন্ত্রকের

রাজ্যসভায় যাচ্ছেন বিধানসভার ভোটে হেরো কেজরিওয়াল? জোর জল্পনা

বিপাকে কেজরিওয়াল, শিশমহল নিয়ে তদন্তের নির্দেশ কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের

‘নিজেদের মধ্যে আরও লড়ো’, আপ-কংগ্রেসকে বিঁধলেন ওমর আবদুল্লা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00