Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রবল বর্ষণে ভাসছে নিউইয়র্ক, জারি জরুরি অবস্থা

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: টানা কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত নিউইয়র্ক। কোথাও এক হাঁটু, আবার কোথাও কোমর সমান  জল জমেছে। অধিকাংশ রাস্তা জলের নিচে চলে গিয়েছে। থমকে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে পথে বেরিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। গন্তব্যে পৌঁছনোর আগে  মাঝপথে আটকে পড়েছেন। ঘরবন্দি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামী কয়েক ঘন্টায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া […]

বিকল্প পথে বাংলার মানুষকে দিল্লি নিয়ে যাওয়া হবে : অভিষেক

নিজস্ব প্রতিনিধি:বিকল্প পথে শনিবার বাংলার মানুষদের নিয়ে দিল্লির পথে রওনা হবে তৃণমূল। সবাইকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। কোনভাবেই এই আন্দোলন রুখতে পারবে না। হকের দাবি থেকে গরিব মানুষদের বঞ্চিত করা হচ্ছে। তৃণমূলের কর্মসূচির দিনেই ইডি অফিসে আমাকে ডাকা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিল্লিতে আন্দোলনে যোগ দিতে আসা জব কার্ড হোল্ডার দের […]

গঙ্গারামপুরে ডেলিভারি বয় রহস্যজনকভাবে নিখোঁজ, তদন্ত শুরু

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: এক ডেলিভারি বয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য।থানার দ্বারস্থ পরিবারের সদস্যরা। এ নিয়ে শুক্রবার গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল নিখোঁজ ডেলিভারী বয়ের পরিবারের সদস্যরা।জানা গেছে নিখোঁজ যুবকের নাম সুরজিৎ বর্মন (২৮)।বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর(Gangarampur) শহরের আউট কলোনি এলাকায়। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয় ওই যুবক।এরপর […]

অ্যাপসে গেম বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সুরোজ সাহা

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডের চতুর্থ শ্রেণীর শ্রেণীর এক ছাত্রের। জানা গেছে, ওই ছাত্রের নাম সুরোজ সাহা (Suroj Saha)বাড়ি গঙ্গারামপুর বেলবাড়ি এলাকায়, এলাকারই ইংলিশ মিডিয়াম উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড নামে স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র সে।প্রসঙ্গত, ২ মিনিট ২২ সেকেন্ডের মধ্যে অ্যাপ ডেভলপমেন্টের মধ্য দিয়ে […]

নবম বারেও দক্ষিণেশ্বরের রেল বস্তি উচ্ছেদ করতে পারল না আরপিএফ

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণেশ্বর: নবম বারেও ফের দক্ষিণেশ্বর রেল বস্তি উচ্ছেদ করতে এসে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হলো রেলের আধিকারিকদের।দীর্ঘ কয়েক বছর ধরে বাস দক্ষিণেশ্বর রেল স্টেশন(Dakhineswar Rail Station) সংলগ্ন এই বস্তি এলাকায় কয়েক হাজার মানুষের। প্রায় ৮০০ র বেশি পরিবারের বাস এই এলাকা জুড়ে। প্রায় ২৫০০ ভোটার রয়েছে এই এলাকায়। যাদের পরিচয় পত্র রয়েছে দক্ষিণেশ্বর রেল […]

শহরে ৭৫টি অত্যাধুনিক শৌচালয় গড়ার লক্ষ্য কলকাতা পুরসভার

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় ৭৫ টি শৌচালয় তৈরি করার জন্য কিছু জায়গা চিহ্নিত করা হয়েছিল। যেখানে আমরা জায়গায় পাচ্ছি না সেখানে মোবাইল টয়লেটের ব্যবস্থা করেছি। ১১ টি জায়গা আমরা পেয়েছি। শুক্রবার কলকাতা পুরসভায় শহরে শৌচাগার নতুন করে তৈরি করা প্রসঙ্গে এ কথা জানান মেয়ার ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি বলেন,পৃথক মহিলাদের শৌচালয় করছি। আমরা অফিসে এলাকা, পার্কিং […]

‘প্রতারণার চরম নিদর্শন’, তৃণমূলের বিশেষ ট্রেন বাতিল নিয়ে প্রতিক্রিয়া অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: দিল্লি যাত্রার কয়েক ঘন্টা আগে বিশেষ ট্রেন বাতিলের ঘটনাকে ‘প্রতারণার চরম নিদর্শন’ হিসেবে আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় নিজের ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, ‘প্রতারণার চরম নিদর্শন। অগ্রিম টাকা নেওয়ার পরেও নির্লজ্জভাবে বিজেপি সরকার বিশেষ ট্রেন বাতিল করল। এই নির্লজ্জ বাধা প্রমাণ করেছে, […]

জনপ্রিয় ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক আসন থেকে সরে গেলেন মাধুরী

টেলি চক্করের প্রতিবেদন অনুসারে, মাধুরী দীক্ষিত সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় মালাইকা অরোরা করণ জোহর ও ফারাহ খানের সঙ্গে শোটি বিচার করবেন।

চন্দ্রকোনাতে বাড়ির ছাদে থাকা জলের ট্যাংকে বিষ মেশানোর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: এক মহিলার বাড়ির ছাদে থাকা জলের ট্যাংকে বিষ মেশানোর অভিযোগ, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা বিধানসভার হালদারবেড় গ্রামে। জানা যায়, বাড়ির ছাদে থাকা জলের ট্যাংকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয় এক মহিলাকে। বাড়িতে একাই থাকতেন সুপর্ণা বেড়া(Suparna Bera) বলে এক মহিলা। ছেলে কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন। ওই […]

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে ছাড়ের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়াল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মরসুম শুরু হওয়ার আগেই আম আদমিকে বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসন শিল্পকে চাঙ্গা করতে জমি, বাড়ি, ফ্ল্যাট কেনাবেচা ও লিজ দলিল রেজিস্ট্রেশনের জন্য স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের সময়সীমা আরও নয় মাস বাড়াল রাজ্য সরকার। শুক্রবার অর্থ দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেটে ছাড়ের […]

খড়্গপুরে সোনার দোকানে ডাকাতের দল ধরা পড়ল ঝাড়গ্রামে

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: শুক্রবার সকাল ১১ টায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে দিনেদুপুরে গুলি করে সোনার দোকানের ডাকাতি চেষ্টা চালিয়েছিল একটি ডাকাতের দল। তবে তাদের শেষ রক্ষা হলো না। ঝাড়গ্রাম জেলা পুলিশের হাতে ধরা পরল পাঁচজন ডাকাত। খড়্গপুরের ডাকাতির ঘটনা হওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের মারফত ঝাড়গ্রাম জেলা(Jhargram District) পুলিশের কাছে খবর আসে। তারপরেই ঝাড়গ্রাম জেলা […]

তৃণমূল কর্মীদের দিল্লি যাওয়ার জন্য বিশেষ ট্রেন দিতে অস্বীকার পূর্ব রেলের

নিজস্ব প্রতিনিধি: অগ্রিম টাকা জমা দেওয়া সত্বেও শেষ মুহুর্তে তৃণমূল কর্মীদের দিল্লি যাত্রার জন্য বিশেষ ট্রেন বরাদ্দ বাতিল করল পূর্ব রেল। আর মোদি সরকারের অধীনস্ত পূর্ব রেলের ওই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। পূর্ব রেলের সিদ্ধান্তের কথা জানতে পারার পরেই জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটে নিজের ক্ষোভও উগরে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের […]

ইডির তদন্তকারী অফিসারকে সরানোর নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে সরানোর নির্দেশ দিল হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার এই নির্দেশ দেন। একই সঙ্গে তিনি বলেন ,ইডির(ED) ওই অফিসার বাংলার কোন দুর্নীতি তদন্তে যুক্ত থাকতে পারবেন না। শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী বদল করে দেন বিচারপতি। প্রাথমিক নিয়োগ তদন্তে ইডির আধিকারিককে বদলির […]

২০২৯ সালে একসঙ্গে লোকসভা-বিধানসভা ভোট!

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছর অর্থা‍ৎ ২০২৪ সালের লোকসভা ভোটের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট হওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং পরবর্তী লোকসভা ভোটের সময় অর্থা‍ৎ ২০২৯ সালে যাতে ‘এক দেশ এক ভোট’ চালু করা যায়, সেই লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে আইন কমিশন। এ বিষয়ে আইনগত জটিলতা কাটিয়ে সমাধান সূত্রের খোঁজে এক উচ্চ পর্যায়ের […]

উত্তরপ্রদেশ হাসপাতালে ভুল ইঞ্জেকশনে কিশোরীর মৃত্যু, মৃতদেহ ফেলে চম্পট চিকিৎসকের

নিজস্ব প্রতিনিধি, লখনউ: যোগী রাজ্যে চিকি‍ৎসা পরিষেবার কঙ্কালসার চেহারা প্রকট হয়ে পড়ল। ভুল ইঞ্জেকশনে ১৭ বছর বয়সী এক কিশোরীর মর্মান্তিক মৃত্যুর পরে পরিবারের সদস্যদের অগোচরে হাসপাতাল চত্বরে গাড়ি পার্কের জায়গায় মৃতদেহ ফেলে গা ঢাকা দিল অভিযুক্ত চিকি‍ৎসক ও স্বাস্থ্য কর্মীরা। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন মৃত কিশোরীর পরিবারের সদস্যরা। […]

0:00