Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলায় Road Tax’র বকেয়া ৫০০০ কোটি টাকা

নতুন গাড়ি কিনলে এরপর একেবারে ১৫ বছরের Road Tax বাধ্যতামূলক করতে চলেছে নবান্ন। যদিও সেখানে থাকছে ছাড়ের ব্যবস্থাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যাগের(CAG) রিপোর্ট বলছে, গাড়ির Road Tax বকেয়া থাকার জন্য প্রতি বছর বাংলার(Bengal) ক্ষতি হয় প্রায় ৫০০ কোটি টাকা। লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা এবং প্রত্যাশা ছুঁতে না পারা রাজকোষের জন্য এই সমস্যা বিপুল। তথ্য বলছে ১৫ বছর আয়ুর দোরগোড়ায় আসা গাড়ির বকেয়া কর বা Road Tax’র পরিমাণ পৌঁছেছে ২৫০০ কোটি টাকায়। এখানেই শেষ নয়, কর না মেটানোর জন্য অনাদায়ী জরিমানার(Unpaid Penalty) পরিমাণও দাঁড়িয়েছে ২৫০০ কোটি টাকায়। অর্থাৎ, যে সংখ্যক গাড়ি এই মুহূর্তে ‘স্ক্র্যাপ’ বা বাতিল করতে হবে, সেগুলির থেকে রাজ্য সরকারের প্রাপ্য ৫ হাজার কোটি টাকা। আর এটাই এখন মাথাব্যথার কারণ রাজ্য সরকারের। নবান্ন সূত্র বলছে, এই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার এবার নতুন পন্থা অবলম্বন করতে চলেছে। নতুন গাড়ি কিনলে এরপর একেবারে ১৫ বছরের Road Tax বাধ্যতামূলক করতে চলেছে নবান্ন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির কর আদায়ের ক্ষেত্রে অভিনব পন্থা নিতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে আর ৫ বছরের কর আগ্রিম দিলেই নতুন গাড়ি রাস্তায় নামানোর ছাড়পত্র মিলবে না। বরঞ্চ ৫ বছরের জায়গায় ১৫ বছরের Road Tax জমা দিলে তবেই মিলবে রাস্তায় গাড়ি নামানোর ছাড়পত্র। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এই নিয়ম যেমন চালু হচ্ছে, তেমনই বাণিজ্যিক যানের জন্যও বিধি বদল করছে রাজ্য। মিনি ট্রাক, মিনি ভ্যান, অটো রিকশ, ট্র্যাক্টর ইত্যাদি ছোট বাণিজ্যিক যান কেনার সময় এখন মাত্র ৩ মাসের কর দিতে হয়। এটাই ন্যূনতম ৫ বছর করার তোড়জোড় শুরু হয়েছে শীর্ষ স্তরে। এছাড়া বড় গাড়ির ক্ষেত্রেও Road Tax’র নিয়মে বদল আসছে। কেননা দেখা যাচ্ছে, গাড়ি কেনার সময় যে ৩ মাসের Road Tax দেওয়া হয় তার বাইরে রাজ্য সরকারের ভাঁড়ারে আর কিছু আসে না বললেই চলে। অন্তত ৪০ শতাংশ ক্ষেত্রে এই ফাঁকি ধরা পড়েছে। এতে যেমন রাজ্যের রাজস্ব ক্ষতি হয় ঠিক তেমই বাড়ে দুর্ঘটনার সম্ভাবনাও। কর না দিয়ে, গ্রামেগঞ্জে Fitness Certificate ছাড়াই বহাল তবিয়েতে চলছে হাজার হাজার গাড়ি।

আর তাই নবান্নের সিদ্ধান্ত, এবার থেকে গাড়ি কেনার সময়েই ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে ১৫ বছরের Road Tax এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে ৫ বছরের Road Tax নিয়ে নেওয়া হবে। এতে রাজ্যের রাজস্ব যেমন বাড়বে তেমনি কমবে দুর্ঘটনার প্রবণতা। তবে একইসঙ্গে এই পদক্ষেপে নতুন গাড়ির দাম যে অনেকটাই বাড়বে, সে ব্যাপারেও সন্দেহ নেই। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, নতুন কর কাঠামোয় ছাড়ও অনেকটা দেবে রাজ্য সরকার। তাতে  দীর্ঘমেয়াদি ক্ষেত্রে লাভবান হবেন ক্রেতা। বর্তমান নিয়মেও ব্যক্তিগত গাড়ি কেনার সময় একসঙ্গে ১৫ বছরের কর মেটানোর ব্যবস্থা রয়েছে। তবে তা বাধ্যতামূলক না হওয়ায় হাতেগোনা ক্রেতাই একসঙ্গে সম্পূর্ণ কর মিটিয়ে থাকেন। নতুন নিয়মে ১৫ বছরে যে পরিমাণ কর একটি গাড়ির জন্য দিতে হয়, একলপ্তে মেটালে তা অনেকটাই কমবে। এক্ষেত্রে দুই-তৃতীয়াংশ টাকা দিলেই মিলবে Lifetime Tax’র শংসাপত্র।  

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

অগস্টেই বিজ্ঞপ্তি কমিশনের, ইন্টেনসিভ রিভিশন এবার বাংলায়!

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

ব্রাত্যই রয়ে গেলেন উল্লাসকর-বারীনরা, সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি

কল আছে, জল নেই, এমন ৫ লক্ষ বাড়িতে ডিসেম্বরেই পৌঁছে যাবে সংযোগ

সিবিআই আদালতে জামিনের আবেদন জানালেন পার্থ, ১৩ নভেম্বর হবে শুনানি

রেশনের স্টকে গরমিল হলেই নামবে জরিমানার খাঁড়া, কড়া পদক্ষেপ রাজ্যের

সিভিকদের পক্ষেই সুপ্রিম কোর্টে আজ হলফনামা দেবে রাজ্য সরকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00