Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবি সকালে বোমাতঙ্ক কলকাতার হরিদেবপুরে, ঘটনাস্থলে বম্ব স্কোয়্যাড

দক্ষিণ কলকাতার হরিদেবপুরে বোমাতঙ্ক। টনাস্থলে পৌঁছেছে Bomb Disposal Squad। তাঁরা ওই জিনিসটকে স্ক্যান করার চেষ্টা করছেন বলেই জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবারের সাত সকালে খাস কলকাতায় ছড়াল বোমাতঙ্ক(Bomb Threat)। দক্ষিণ কলকাতার(Kolkata) হরিদেবপুরের(Haridevpur) একটি আবর্জনার ভ্যাটে একটি তার জড়ানো জিনিস এদিন চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। তার পড়েই ছড়িয়ে পড়ে আতঙ্ক। আসেন সাফাইকর্মীরা। তাঁদের অনুমান জিনিসটি একটি টাইম বোমা। সঙ্গে সঙ্গে খবর যায় হরিদেবপুর থানায়। খবর দেওয়া হয়েছে Bomb Disposal Squad-এ। এলাকায় পৌঁছে হরিদেবপুর থানার পুলিশ সন্দেহজনক ওই বস্তুটিকে সাবধানে তুলে জলের বালতিটিতে চুবিয়ে রেখেছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে Bomb Disposal Squad। তাঁরা ওই জিনিসটকে স্ক্যান করার চেষ্টা করছেন বলেই জানা গিয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন সকালে কলকাতা পুরনিগমের(KMC) সাফাইকর্মীরা ওই আবর্জনার ভ্যাটে গিয়ছিলেন জঞ্জাল পরিষ্কার করতে। আর তখনই তাঁরা ওই সন্দেহজনক বস্তুটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা সেখান থেকে সরে আসেন। মুহুর্তের মধ্যে এলাকাতে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। হরিদেবপুর থানা এলাকার ব্যানার্জি পাড়ায় ওই ভ্যাট থেকে উদ্ধার হওয়া ওই সন্দেহজনক বস্তুটি বোমা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে পুলিশ ও বম্ব স্কোয়াডের সদস্যদের অনুমান সেটি বোমাই। গত কয়েকমাসে রাজ্যে একাধিক বড় বিস্ফোরণ ঘটেছে। কখনও অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ তো কখনও বোমা বিস্ফোরণ। সেই প্রেক্ষাপতে এদিন সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠে এল কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে হরিদেবপুরের ভ্যাটে ওই জিনিস রেখে গেল! তা কী ফেলে দেওয়া হয়েছে নাকি কোনও বিস্ফোরণ ঘটনাবার উদ্দেশ্য নিয়েই তা করা হয়েছে, এই প্রশ্নের উত্তরই এখন খুঁজতে হবে পুলিশকে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি, পর পর ৪দিন হুমকিতে চাঞ্চল্য

মুম্বইয়ের মার্কিন কনস্যুলেট জেনারেল অফিসে বোমাতঙ্ক, মিলল না কিছু

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00