Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফিরে গেলেন বাইডেন, দিল্লি ছাড়ছেন বিদেশি রাষ্ট্রপ্রধানরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ সম্মেলন ঘিরে রাজধানীতে বসেছিল চাঁদের হাঁট। কিন্তু সম্মেলন শেষ হতেই যেন ভাঙা হাট। ইতিমধ্যেই দিল্লি ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দিল্লি থেকে তিনি রওনা দিয়েছেন ভিয়েতনামের উদ্দেশে। ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ-সহ বাকি বিদেশি রাষ্ট্রপ্রধানরাও একে একে রাজধানী ছাড়ছেন।

দিল্লি ছাড়ার আগে এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ সম্মেলনে যোগ দেওয়া বিদেশি রাষ্ট্রপ্রধানরা রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধির সমাধিস্থল রাজঘাটে হাজির হন। ফুল দিয়ে সমাধিস্থলে শ্রদ্ধা জানান। রাজঘাট থেকে সোজা হাজির হন সম্মেলন স্থল ভারত মণ্ডপমে। লেভেল টু সাউথ প্লাজায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে লেভেল-টু সামিট হলে ‘ওয়ান ফিউচার’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ঘোষণা করেন, জলবায়ু পরিবর্তন বিষয়ক কাজকর্মের জন্য ২০০ কোটি ডলার অনুদান দেওয়া হবে ভারতের স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে।

অন্যদিকে, দিল্লিতে জি-২০ সম্মেলনে ইউক্রেন-রুশ যুদ্ধ নিয়ে মস্কোর বিরুদ্ধে পশ্চিমী দেশগুলির নরম মনোভাবে বিস্মিত কূটনীতিবিদরা।গত বছর ইন্দোনেশিয়ার জাকার্তায় জি-২০ সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে কড়া মনোভাব নিয়েছিল আমেরিকা, ফ্রান্স-সহ পশ্চিমী দেশগুলির রাষ্ট্রপ্রধানরা। কিন্তু এবার যুদ্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে টুঁ শব্দটি করা হয়নি। শুধু দিল্লি ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘এটা যুদ্ধের যুগ নয়।’

 

‘পুতিনকে খুন করতে চেয়েছিল’ বাইডেনের বিরুদ্ধে গুরতর অভিযোগ মার্কিন সাংবাদিকের

‘ট্রাম্পকে হারিয়ে দিতাম, কিন্তু …’, ভোটে না লড়া নিয়ে মুখ খুললেন বাইডেন

আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন হিলারি-মেসি

মোদির কাছ থেকেই সবচেয়ে দামী উপহার পেয়েছেন বাইডেন পত্মী, কী সেই উপহার জানেন?

‘সত্যিকারের রাষ্ট্রনায়ক’, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রশংসা বাইডেনের

জালিয়াতিকান্ডে অভিযুক্ত পুত্র হান্টারকে ক্ষমা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের, নিন্দায় মুখর ট্রাম্প!

‘ওয়েলকাম ব্যাক’, হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন

বুধে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সৌজন্য বৈঠকে বসছেন জো বাইডেন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00