Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নৌকা-বাইচ খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ , জখম ১২ জন

Share:

নিজস্ব প্রতিনিধি,ক্যানিংঃ নৌকা বাইচ খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তেজনা ছড়াল এলাকায়।ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের হাটপুকুরিয়া(Hatpukuria) এলাকায়। ঘটনায় উভয়পক্ষের অন্তত বারোজন জখম হয়েছেন। আহতদের মধ্যে আফতাবউদ্দিন মোল্লা নামে একজন স্থানীয় পঞ্চায়েত সদস্যও রয়েছেন। সকলকেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে(Caning Hospital) নিয়ে আসা হয়েছে।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ক্যানিংয়ের ঠাকুরান খালে প্রতিবছরের ন্যায় এ বছরও স্থানীয় মানুষদের নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । গত মঙ্গলবার থেকে এই প্রতিযোগিতা শুরু হয় । এদিন ছিল সেই খেলার ফাইনাল।

ফাইনালে পাশাপাশি দুটি গ্রাম ভলেয়া ও গোবরামারির নৌকা অংশগ্রহণ করে। দুবার নৌকা বাইচ হলে দুপক্ষই একবার করে জেতে। অভিযোগ গোবরামারির লোকেরা দাবী করে তারাই দুবার জিতেছে। এই নিয়েই দুপক্ষের মধ্যে প্রথমে বচসা পরে তা থেকে মারামারি শুরু হয়ে যায়। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00