Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সালেয়া, মনি,কৃষ্ণাদের হাতের দশভূজা গহনা দুয়ারে সরকার প্রকল্পে

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: গীতা স্বনির্ভর মহিলা গোষ্ঠীদের হাতের তৈরি দেবী দুর্গার শোলার কাজের গহনা শোভা পাচ্ছে দুয়ারে সরকার প্রকল্পে। বাহবা দিচ্ছে জেলা প্রশাসন।উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের ছোট্ট গ্রাম পশ্চিম মেরুদন্ডী ২০১৬ সালে মাত্র পাঁচজনকে নিয়ে একটি গোষ্ঠী তৈরি করেন শিল্পী কৃষ্ণা পাল। বর্তমানে সেই গোষ্ঠীর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন।

মূলত এই গোষ্ঠীটা হাতের তৈরি কুটির শিল্পর মধ্যে নিজেরাই আজকে স্বনির্ভর হচ্ছেন। একদিকে যেমন এই কর্মসংস্থানের মধ্যে দিয়ে মাসিক রোজগার করে সংসারে স্বামী জীবিকার সঙ্গে সাশ্রয় করে দিচ্ছেন, পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশোনার খরচা জোগাড় করছেন। আজকে সালমা বিবি ও মনি বিবির হাতের তৈরি সোলার বিভিন্ন কারুকার্য স্বনির্ভর গোষ্ঠীর দুয়ারে সরকার প্রকল্পের শোভা পাচ্ছে।

আর মাত্র কিছুদিনের অপেক্ষা, সামনে দেবী দশ ভূজাব প্রাণের পূজো। তাই দিন রাত এক করে দেবী দুর্গার গায়ের গহনা শোলার তৈরি বিভিন্ন ডাকের সাজে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা করে চলেছেন। এই ছবি দেখা গেল দুয়ারে সরকার প্রকল্পে এদিন। দেবী দুর্গা সমস্ত রওনা ও সোলার সাজের বিভিন্ন মুকুট হাতের বালা শাড়ির উপর সোলার কাজের বিভিন্ন কারুকার্য সেই কুটির শিল্পের বিভিন্ন দিক দুয়ারে সরকার প্রকল্পে উঠে আসলো ।আর এই হাতের কাজ দেখে রীতিমত মুগ্ধ উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক(DM) শরৎকুমার দ্বিবেদী ,বসিরহাট মহকুমা শাসক(SDPO) মৌসম মুখার্জি, বসিরহাট ১ নম্বর ব্লকের বিডিও(BDO) বিশাক ভট্টাচার্য। সোলার এই দুর্দান্ত কাজ থেকে প্রশংসা করছেন সকলেই।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00