Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জওহর নবোদয় বিদ্যালয়ে র‌্যাগিং- এর শিকার অষ্টম শ্রেণীর ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি উত্তর দিনাজপুর: জওহর নবোদয় বিদ্যালয়ে র‌্যাগিং এর শিকার হল এক কিশোর। উত্তর দিনাজপুর জেলার ডালখোলার ঘটনা। ডালখোলার জওহর নবোদয় বিদ্যালয়ে ঘটে গেল আবারও র‌্যাগিং এর ঘটনা। এবারে র‌্যাগিংএর শিকার অষ্টম শ্রেণীর ছাত্র রনজিত পাল(Ranjit Pal)। রনজিতের বাড়ি জেলার ইটাহার থানার(Itahar P.S.) অন্তর্গত বোষ্টম তলায়। গত রবিবার রনজিতের বাবা ঈশ্বরচন্দ্র পাল ছেলেকে নিয়ে বিকেলে রেখে আসেন বিদ্যালয় এর ছাত্রাবাস শিবালিক হাউসে। ওই রাতেই রনজিতকে ডেকে পাঠায় ছাত্রাবাসের দশম শ্রেণীর তিন ছাত্র মনদীপ বর, বিশাল সিং, সারিফুল রশিদ।

তারা রনজিতকে প্রথমে এঁটো বাসন মাজতে পাঠায়। তারপর বাসন মাজা ঠিক হয়নি বলে ও নানান অজুহাতে তার উপরে চলে অকথ্য অত্যাচার। সঙ্গে চলে মারধোর সহ অশালীনতা। রনজিৎ এই বিষয়ে হোস্টেল সুপারকে অভিযোগ জানালে তার উপর আবারও নেমে আসে অবর্ণনীয় অত্যাচার। কোনরকম ভাবে বাড়িতে জানালে বাবা ঈশ্বরচন্দ্র পাল গ্রামেরই দুই একজনকে সঙ্গে নিয়ে ছুটে যান ওই নবোদয় বিদ্যালয়ে। সেখানে ছেলের শারীরিক ও মানসিক অবস্থা দেখে দ্রুত নিয়ে চলে আসেন বাড়িতে। চিকিৎসার ব্যবস্থা করেন।

অন্যদিকে, বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রেহান এর কাছে অভিযোগ জানালে, অধ্যক্ষ ওই তিন দশম শ্রেণীর ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কার করেন। প্রশ্ন উঠছে ছাত্রাবাসের সুপার কোথায় ছিলেন? তার নজরে কেন এলোনা এই র‌্যাগিং এর ঘটনা? যেখানে বহিষ্কৃত ছাত্ররা এখনো হুমকি দিয়ে চলেছে ছাত্রাবাসে ঢুকে রনজিৎকে হত্যা করবার। ভয়ে ওই বিদ্যালয়ে যেতে চাইছে না রনজিৎ পাল নামে ওই অষ্টম শ্রেণীর ছাত্রটি । যাদবপুর বিশ্ববিদ্যালয় পর এবারে এই র‌্যাগিং – এর ঘটনা ভাবাচ্ছে উত্তর দিনাজপুর জেলার প্রশাসনকে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00