Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চুমুকাণ্ড নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি, কী বললেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে চুমুকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সিডনির অলিম্পিক স্টেডিয়ামে মহিলাদের বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে স্পেনের ফুটবল প্রধান লু্ইস রুবিয়ালেস যে কাণ্ড ঘটিয়েছেন তা উ‍ৎসবকেই কলঙ্কিত করেছে বলে জানিয়েছেন তিনি। ওই ঘটনা যে কোনও ভাবেই অভিপ্রেত ছিল না তাও জানিয়ে দিয়েছেন ফিফা সভাপতি।

সিডনির আলিম্পিক স্টেডিয়ামে গত ২০ অগস্ট মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। আর তার পরে পুরস্কার বিতরণী মঞ্চে যে কাণ্ড ঘটিয়েছেন স্পেনের ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস তা লজ্জায় মাথা হেঁট করে দিয়েছে অনেকের। পুরস্কার বিতরণী মঞ্চে পদক নিতে ওঠা স্বদেশের মহিলাদের ফুটবলারদের আলিঙ্গন করে আলতো চুমু এঁকে দিচ্ছিলেন। কিন্তু দলের মিডফিল্ডার জেনিফার হারমোসোর ক্ষেত্রে বেশি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন স্পেনের ফুটবল প্রধান। কার্যত জোর করে চুমু খান এবং অশ্লীলভাবে উপরে তুলে ধরেন।

ওই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিশ্ব ফুটবলে। দেশের ফুটবল প্রধানের আচরণে স্পেনের বিশ্বকাপজয়ী মহিলা ফুটবলাররা এতটাই চটেছেন যে তাঁরা জানিয়ে দিয়েছেন, রুবিয়ালেস না সরে যাওয়া পর্যন্ত তাঁরা আর দেশের হয়ে খেলবেন না। চুমুকাণ্ডের জেরে স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানকে ৯০ দিনের জন্য নিষিদ্ধও ঘোষণা করেছে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি। ওই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করতে গিয়ে শুক্রবার ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি যথাযথ পদক্ষেপ নিয়েছে। কীভাবে ভবিষ্যতে মহিলা ফুটবলকে সহযোগিতা করা যায়, আমাদের মনোযোগটা সেদিকেই দেওয়া উচিত। ‘শেষ বাঁশি বাজার পর যা হয়েছে, তাতে চ্যাম্পিয়নদের আকাঙ্ক্ষিত উদ্‌যাপন নষ্ট হয়েছে এবং এরপর যা হয়েছে, সেটাও ঘটা উচিত হয়নি।’

 

কোথায় হচ্ছে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ? জানালেন ফিফা প্রেসিডেন্ট

ইউরোপের পাঁচ দেশে বিশ্বকাপ সম্প্রচার না করার হুমকি ফিফার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00