Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নরওয়ের বিপজ্জনক পাল্পিট রক পরিদর্শনে রাজামৌলি, ভয়াবহ ছবি দেখে শিউরে নেটপাড়া

স্বামী-স্ত্রী দুজনাই রকে একেবারে দুর্দান্ত মেজাজে এনজয় করেছেন, তাঁদের মধ্যে ভয়ের চিহ্ন মাত্র নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শুরুতেই বিশাল বড় ছক্কা হাঁকিয়েছেন দক্ষিণের খ্যাতনামা পরিচালক এসএস রাজামৌলি। যার হাতে তৈরি হয়েছে, ‘RRR’, ছবিটি অস্কার না পেলেও ছবির গান হিসেবে ‘নাটু নাটু’ বিশ্বমানের গান হয়ে উঠেছিল। কারণ অস্কার পেয়েছে নাটু নাটু। শুধু ‘RRR’-ই নয়, রাজামৌলির হাতে সেজে উঠেছে বাহুবলী, বাহুবলী 2-থেকে শুরু করে আরও একাধিক আইকনিক চলচ্চিত্র। রাজামৌলির পরিচালিত সবকটি সিনেমাই প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র হিসেবে গোটা বিশ্বে রাজ করেছে। বর্তমানে ‘বাহুবলী: দ্য বিগিনিং’- স্ক্রিনিংয়ের জন্য সপরিবারে নরওয়ে রয়েছেন এসএস রাজামৌলি। আর সেখানে গিয়েই মারাত্মক জায়গা পরিদর্শনে নেমেছিলেন রাজামৌলি। এস এস রাজামৌলি তাঁর স্ত্রী রামাকে নিয়ে নরওয়ের পাল্পিট রক পরিদর্শন করেন। যা কিনা সবথেকে বিপজ্জনক রক। স্বামী-স্ত্রী দুজনাই রকে একেবারে দুর্দান্ত মেজাজে এনজয় করেছেন, তাঁদের মধ্যে ভয়ের চিহ্ন মাত্র নেই।

সম্প্রতি পরিচালক তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সকল ছবি শেয়ার করেছেন। শুক্রবার, ১৮ আগস্ট স্টাভাঞ্জার অপেরা হাউসে অনুষ্ঠিত হয়েছে বাহুবলীর বিশেষ স্ক্রিনিং। আর স্ক্রিনিংয়ের আগে, পরিচালক তাঁর স্ত্রীর সঙ্গে হৃদয়গ্রাহী ছবির সিরিজ শেয়ার করেছেন। বিখ্যাত পর্যটন স্পট, Pulpit Rock দেখার সুযোগ পেয়েছেন তাঁরা। রাজামৌলি, পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘মাগধীরা’-এর জন্য গবেষণার সময়েই তিনি এটি দেখতে চেয়েছিলেন। অবশেষে এই ইচ্ছা পূরণ করার জন্য বাহুবলী এবং স্টাভাঞ্জারের কনসার্ট স্ক্রীনিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজামৌলি।

রাজামৌলির সঙ্গে, তাঁর ‘বাহুবলী’ টিমের অর্ধেকাংশ নরওয়ে সফরে গিয়েছেন তাঁদের সঙ্গে। রাজামৌলির স্ত্রী রামা রাজামৌলি একজন বিশিষ্ট কস্টিউম ডিজাইনার, তিনি তাঁর প্রথম ছবি ‘স্টুডেন্ট নং: 1’ থেকে তাঁদের সর্বশেষ প্রজেক্ট ‘RRR’ পর্যন্ত তাঁর সঙ্গে কাজ করছেন। রাজামৌলি তাঁর ‘বাহুবলী’ জন্যে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন। এর আগে, তিনি লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ উপস্থাপনের অবিস্মরণীয় অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। কাজের ফ্রন্টে, রাজামৌলি এখন সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে একটি চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00