Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওয়াইয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৬

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড-এ লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।  দাবানলে পুড়ে মৃত্যু হয় ছয়জনের। এবার তা বেড়ে দাঁড়াল ৩৬।  ঐতিহাসিক শহর লাহাইনার অর্ধেক পুড়ে গিয়েছে বলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। বহু মানুষ প্রাণে বাঁচতে ঝাঁপ দিয়েছে সমুদ্রে। তাঁদের উদ্ধার করা হয়েছে।   

গত বুধবার হাওয়াইয়ের মাওয়াই কাউন্টি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,  বহু মানুষ ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে। মাওয়াইয়ের হাসপাতালগুলিতে রোগীর জায়গা হচ্ছে না। অঙ্গরাজ্যটির সিনেটর ব্রেইন শাৎজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন,  ‘লাহানিয়া শহরের প্রায় পুরোটাই পুড়ে গেছে।’

মাওয়াই কাউন্টিতে প্রায় ১২ হাজার মানুষের বসবাস। সব নৌযানে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দা ক্রিসি লোভিট স্থানীয় এক গণমাধ্যমকে বলেন, ‘যেন কোনো চলচ্চিত্র দেখছিলাম, যুদ্ধের কোনো চলচ্চিত্র।’ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক শহর লাহাইনার অর্ধেকাংশ পুড়ে গিয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00