Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ি-গাড়ির ঋণে বাড়তি সুদ নয়, রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সাধারণ নাগরিককে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বৃহস্পতিবার সকালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, আগের মতোই রেপো রেটের হার ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে টানা তৃতীয়বারের জন্য অপরিবর্তিত থাকল  রেপো রেট। আর রেপো রেট অপরিবর্তিত থাকায় বাড়ি-গাড়ি সহ বিভিন্ন ঋণ নেওয়া সাধারণ মধ্যবিত্তের কাঁধে বাড়তি বোঝা চাপবে না। অর্থা‍ৎ ঋণের মাসিক কিস্তিতে কোনও পরিবর্তন ঘটবে না।

গত বছরের মে মাস থেকে রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট করে বাড়িয়েছিল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধির দহন জ্বালায় জর্জরিত সাধারণ মানুষের উপরে  ওই সিদ্ধান্ত কিছুটা হলেও মড়ার ওপরে খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছিল। চলতি বছরের এপ্রিলে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির প্রথম বৈঠকে রেপো রেট ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জুন মাসে মুদ্রা নীতি কমিটির দ্বিতীয় বৈঠকেও রেপো রেট অপরিবর্তিত রাখা হয়। ফলে স্বস্তির নিশ্বাস ফেলেছিল আম আদমি।

এদিন সকালে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির দ্বিতীয় বৈঠক শেষে গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন,  বিশ্বের একাধিক দেশে আর্থিক মন্দা দেখা গেলেও ভারতীয় অর্থনীতি নিজের শক্তিশালী জায়গা বজায় রেখেছে। বিশ্ব অর্থনীতির মোট বৃদ্ধির ১৫ শতংশ ভারতের। বিশ্বের পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে ভারত সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে। তবে সবজির মূল্যবৃদ্ধির কারণে চলতি বছরে মুদ্রাস্ফীতি ৫.৪ শতাংশ হতে পারে আভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। গত বছর মূদ্রাস্ফীতি ৫.১ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00