Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিচ্ছেদের যন্ত্রণা ভুলে ছেলেকে নিয়ে ‘বার্বি’ দেখতে গেলেন কানাডা প্রধানমন্ত্রী ট্রুডো

বিচ্ছেদ যন্ত্রণা ভুলে কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ছেলেকে নিয়ে সম্প্রতি 'বার্বি' দেখতে গিয়েছিলেন। এবং সেই ছবিও প্রকাশ করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ১৮ বছরের দাম্পত্যের বিচ্ছেদ ঘোষণা করেছেন কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-সোফি। যাতে মন ভেঙেছিল অনেকের। তাঁরা সোশ্যাল মিডিয়াতে ঘোষণা টি করেন। তবে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদ হলেও সন্তানদের সঙ্গে কখনই বিচ্ছেদ হওয়ার নয়। গত ২১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বার্বি’। ছবি মুক্তির দু সপ্তাহের মধ্যেই ৮ হাজার ৩০০ কোটি ব্যবসা করে ফেলেছে এই ছবি। প্রথম মহিলা পরিচালক হিসেবে গ্রেটা গারউইগের রীতিমতো রেকর্ড গড়ে তুলেছেন। যদিও ছবিটি নিয়ে ভারতীয়রা অনেক মিশ্র প্রতিক্রিয়া করলেও ছবি বক্স অফিসে একেবারে খেল দেখাচ্ছে। ভারতের কিছু অভিনেতারাও ছবির বিরুদ্ধে তীব্র প্রতিবাদও করেছেন। কিন্তু ছবি তো ভালই খেল দেখিয়েই চলেছে।

ভারতীয় সেলিব্রিটির পাশাপাশি বিদেশের প্রভাবশালী ব্যক্তিত্বরাও ছবি নিয়ে বেশ উত্তেজিত। হলে গিয়ে রীতি মতো ছবি দেখছেন তাঁরা। বিচ্ছেদ যন্ত্রণা ভুলে কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ছেলেকে নিয়ে সম্প্রতি ‘বার্বি’ দেখতে গিয়েছিলেন। এবং সেই ছবিও প্রকাশ করেছেন তিনি। ইন্সটাগ্রাম পোস্টের ছবিতে দেখা যায়, একটি থিয়েটারে বার্বি সিনেমার পোস্টারের সামনে বাবা-ছেলে পোজ দিয়েছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘আমরা বার্বি ডল’। এমনকী সিনেমা টির জন্যে দুজনেই বার্বি ট্রেন্ডিং পোশাকে সমৃদ্ধ হন।

ট্রুডো পরেছিলেন একটি হুডি। আর জেভিয়ার পরেছে টি-শার্ট। উল্লেখ্য, গত বুধবার (২ আগস্ট) ১৮ বছরের দাম্পত্যে ইতি ঘোষণা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আপাতত তাঁরা আলাদা আলাদা বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বিচ্ছেদের পরেও ট্রুডো ও সোফি তাঁদের সন্তানদের জন্যে পরিবারের মতো করেই যোগাযোগ রাখবে। ছুটির দিনে তাঁরা একত্রিত হবেন। ২০০৫ সালে বিয়ে হয় ট্রুডো ও সোফির। এখন ট্রুডোর বয়স ৫১ বছর ও ৪৮ বছর বয়সী সোফির তিনটি সন্তান।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00