Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আত্মঘাতী পাকিস্তান সুপার লিগের ‘মুলতান সুলতানস’ দলের কর্ণধার

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: নিজের বাড়িতেই আত্মঘাতী হলেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রাক্তন চ্যাম্পিয়ন ‘মুলতান সুলতানস’ কর্ণধার আলমগীর তারিন। আর ৬৩ বছরের বিশিষ্ট ব্যবসায়ীর আত্মহত্যার খবরে পাকিস্তান ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। যদিও কী কারণে আত্মঘাতী হলেন প্রবীণ ব্যবসায়ী তা জানা যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

লাহোরের বাসিন্দা তথা দেশের অশন্যতম বৃহত্তম পানীয় জল শুদ্ধিকরণ কারখানার কর্ণধার আলমগীর তারিন দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ক্রীড়াজগতের সঙ্গে জড়িত। পাকিস্তান সুপার লিগ চালুর সময়ে তিনি ‘মুলতান সুলতানস’ দলের মালিকানা কেনেন। ২০২১ সালে পিএসএল চ্যামপিয়ন হয়েছিল দলটি। বৃহস্পতিবার সকালে লাহোরে নিজের বাড়িতেই ফাঁস দেওয়া অবস্থায় তারিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। যদিও ওই সুইসাইড নোটে কী লেখা রয়েছে তা জানাতে চাননি তদন্তকারীরা।

এদিন দুপুরেই ‘মুলতান সুলতানস’ দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক টুইটে দলের কর্ণধার আলমগীর তারিনের মর্মান্তিক মৃত্যুর খবর জানানো হয়। একই সঙ্গে মৃতের শোকসন্তপ্ত পরিবারকে শোকের সময়ে বিরক্ত না করার অনুরোধ জানানো হয়। তারিনের মৃত্যুর খবরে বিস্মিত পাকিস্তানের ক্রিকেট মহল। সুপার লিগের বিভিন্ন দলের পক্ষ থেকে ‘মুলতান সুলতানস’ দলের কর্ণধারের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00