Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেনার দায়ে মালয়েশিয়ার বিমানবন্দরে বাজেয়াপ্ত যাত্রী বোঝাই পাকিস্তানি বিমান

গত ২৯ মে কুয়ালালামপুর বিমানবন্দরে পিআইএ'র বিমানটি বাজেয়াপ্ত করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, কুয়ালালামপুর: ইতিমধ্যেই আর্থিক দেউলিয়ার মুখোমুখি পাকিস্তান। আর্থিক সঙ্কট এমন পর্যায়ে পৌঁছেছে যে পাওনাদারদের বকেয়া অর্থ পরিশোধ করতে পারছে না সরকার নিয়ন্ত্রিত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। আর পাওনাদার সংস্থার অর্থ পরিশোধ করতে না পারায় মালয়েশিয়া আদালতের নির্দেশে কুয়ালালামপুর বিমানবন্দরে বাজেয়াপ্ত করা হয়েছে পিআইএ’র একটি যাত্রী বোঝাই বিমান। শেষ পর্যন্ত আটক যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে আরও একটি বিকল্প বিমান পাঠায় পিআইএ কর্তৃপক্ষ। এমন ঘটনায় কার্যত আন্তর্জাতিক মহলে মুখ পুড়েছে পাকিস্তান সরকারের।

তবে এই প্রথম নয়, দু’বছর আগেও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমানকে আটক করা হয়েছিল। শেষ পর্যন্ত বকেয়া অর্থ পরিশোধ করে ওই বিমানটি ছাড়িয়ে নেওয়া হয়। এমনিতেই ভুয়ো লাইসেন্সধারী পাইলট দিয়ে বিমান চালানোর অভিযোগে পিআইএ’র বিমান চলাচলের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। যে কারণে চরম আর্থিক সঙ্কটে ভুগছে পাকিস্তানের সরকারি বিমান সংস্থা।

বিদেশের মাটিতে পাকিস্তানের সরকারি বিমান সংস্থার বিমান বাজেয়াপ্ত করা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যদিও পিআইএ’র মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান এ বিষয়ে বলেছেন, যে সংস্থার কাছ থেকে বিমান লিজ নেওয়া হয়েছিল, সেই এয়ারক্যাপ হোল্ডিংস এনভি’কে প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। তার পরেও কেন অর্থ আদায়ে ওই সংস্থা আদালতে মামলা দায়ের করল তা বুঝে উঠতে পারছি না। বাজেয়াপ্ত বিমান মুক্ত করতে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।

লোকসানের মুখে পড়ে নিলামে উঠছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস

জ্বালানিভাণ্ডারে ঘাটতি, ৪৮টি বিমান বাতিল পাকিস্তানে

ভারতের আকাশসীমায় ১০ মিনিট ধরে উড়ল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান

ঢাকতে হবে বক্ষযুগল, নির্দেশ বিমান সেবিকাদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00