Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমেরিকা সফরের সময় রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যার ছক কষা হয়েছিল: এফবিআই

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই প্রয়াত রানির আমেরিকা সফর ঘিরে বেশ কিছু নথি প্রকাশ্যে এনেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল আমেরিকায়! এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর নথিতে।

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (Federal Bureau of Investigation) প্রয়াত রানির আমেরিকা সফর ঘিরে বেশ কিছু নথি প্রকাশ্যে এনেছে। সেখানে এই দাবি করা হয়েছে বলে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৩ সালে যখন রানি দ্বিতীয় এলিজাবেথ আমেরিকা সফরে যান। সেই সময় তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। আর এই পরিকল্পনার পিছনে ছিলেন নর্দান আয়ারল্যান্ডে রাবার বুলেটে মারা যাওয়া এক মেয়ের বাবা। মেয়ে হত্যার প্রতিশোধ নিতেই তিনি এই পরিকল্পনা করেন বলে গোয়েন্দারা দাবি করেছিলেন। সম্প্রতি এফবিআই প্রয়াত রানির আমেরিকা সফর ঘিরে বেশ কিছু গোপন নথিপত্র প্রকাশ করেছে।

নথি অনুযায়ী ওই ব্যক্তি রানি এলিজাবেথের ক্ষতি করার চেষ্টা করবে। গোল্ডেন গেট ব্রিজের নিচ দিয়ে রানির রাজকীয় ইয়ট ব্রিটানিয়া যাবে ঠিক তখন ওই ব্যক্তি রানির উপর হামলা চালাতে পারে বলে গোয়েন্দারা আশঙ্কা করেছিলেন। উপর থেকে কিছু ফেলে, বা রানি যখন ইয়োসেমেতি ন্যাশনাল পার্ক পরিদর্শনে যাবে তখন তাঁকে হত্যার চেষ্টা করা হতে পারে বলে অনুমান করেছিলেন গোয়েন্দারা।

ট্রাম্প জমানায় এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল

জন কেনেডি ও মার্টিন লুথার কিং হত্যার গোপন নথি প্রকাশের নির্দেশ ট্রাম্পের

ভোটে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে রাশিয়া, বিস্ফোরক অভিযোগ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির

মার্কিন নির্বাচন ঘিরে ভুয়ো ভিডিও, তদন্তে উঠে এল শত্রু দেশ রাশিয়ার নাম

কলকাতায় বসে আমেরিকায় প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মানে তৈরি ১২৯ কোটি টাকার মুদ্রা

প্রেসিডেন্ট বাইডেনের বাড়িতে এফবিআই, তুলকালাম আমেরিকা

পঞ্চায়েত নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়েছে বাম শরিকেরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00