Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরনিয়োগ মামলায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তে স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ

অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরনিয়োগ মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না হাইকোর্টের (HC) ডিভিশন বেঞ্চ। বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তবে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল সিবিআই তদন্তের। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। দেশের শীর্ষ আদালত হাইকোর্টের (HC) রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। সুপ্রিম নির্দেশে মামলা ফিরেছিল হাইকোর্টে। তা উঠেছিল হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তিনি সিলমোহর দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়য়ের রায়েই। সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য।

গত মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়য়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছিল রাজ্যকে। আজ, সোমবার সেই মামলার শুনানি হলো। উল্লেখ্য, হুগলি জেলার প্রমোটার অয়ন শীলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, পুরনিয়োগেও দুর্নীতি হয়েছে। তা জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন, সিবিআই তদন্তের।

উল্লেখ্য, পুরনিয়োগ মামলায় ইতিমধ্যেই কামারহাটি পুরসভার কর্মী শ্বেতা চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

নিয়োগ দুর্নীতি তদন্তের অগ্রগতি কই? কেন্দ্রীয় এজেন্সিকে ভর্ৎসনা বিচারপতির

মনোনয়নের সময়সীমা পুনর্বিবেচনা করুক কমিশন, নির্দেশ হাইকোর্টের

১১ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের উপাচার্য নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

সিঙ্গেল বেঞ্চ সব কথা শোনেনি, ডিভিশন বেঞ্চে দাবি পর্ষদের

‘আদালতে ঢোকা বন্ধ হয়ে যাবে’, মিছিল মামলায় কাকে সতর্ক করলেন বিচারপতি?

মুখ্যমন্ত্রীর পাড়ায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল নয়, নির্দেশ ডিভিশন বেঞ্চের

‘সান্ত্বনা নিয়ে আদালত থেকে যান’, ববিতাকে বললেন বিচারপতি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00